Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

মসলার মূল্য তালিকা না থাকায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

নোয়াখালীর মাইজদীতে তেল ও মসলার মূল্য তালিকা না থাকায় তিন দোকানিকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (১৪ মে) জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত...
Homeডিসেম্বরেই ময়মনসিংহ থেকে নতুন আন্তঃনগর ট্রেন: রেল প্রতিমন্ত্রী

ডিসেম্বরেই ময়মনসিংহ থেকে নতুন আন্তঃনগর ট্রেন: রেল প্রতিমন্ত্রী

ময়মনসিংহবাসীর দীর্ঘদিনের যাতায়াত কষ্ট লাঘবে আগামী ডিসেম্বরের মধ্যে ময়মনসিংহ-ঢাকা অথবা ময়মনসিংহ-সিলেট রুটে নতুন একটি আন্তঃনগর ট্রেন চালু করার পরিকল্পনা করছে সরকার। এছাড়া যাত্রীসেবা বাড়াতে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনকে আধুনিক সুযোগ-সুবিধা দিয়ে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের হলরুমে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব তথ্য জানান রেলপথ এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি।

প্রতিমন্ত্রী বলেন, রেলে যাত্রীসেবা নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার। ময়মনসিংহে যাত্রী শেড, আধুনিক বিশ্রামাগার, পাবলিক টয়লেট ও নামাজের স্থানসহ প্রয়োজনীয় সব অবকাঠামো নির্মাণ করা হবে। বর্তমানে বন্ধ থাকা মোহনগঞ্জ ট্রেনটি দ্রুত পুনরায় চালু এবং বিদ্যমান ট্রেনগুলোতে কোচের সংখ্যা বাড়ানো হবে।

নগরীর যানজট নিরসনে পরিকল্পনা ময়মনসিংহ নগরীর যানজট নিরসন প্রসঙ্গে হাবিবুর রশিদ জানান, কাচারিঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদের ওপর একটি বেইলি ব্রিজ নির্মাণের পরিকল্পনা রয়েছে। এছাড়া শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে তিনটি ওভারপাস অথবা আন্ডারপাস নির্মাণের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে। বিশেষ করে চরপাড়া এলাকায় যানজট কমাতে একটি ইউলুপ স্থাপন করা হবে।

এর আগে সকালে প্রতিমন্ত্রী নগরীর কাচারিঘাট, চরপাড়া এবং রেলওয়ে স্টেশন এলাকা পরিদর্শন করেন। মতবিনিময় সভার শুরুতে তিনি সিটি কর্পোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকনের উদ্যোগে দরিদ্রদের মাঝে ৭ হাজার স্বাস্থ্য কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।

অনুষ্ঠানে ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ-৫ আসনের সংসদ সদস্য জাকির হোসেন বাবলু এবং সিটি কর্পোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কেএইচকে/জেআইএম