Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img
Homeফাইনাল বাতিল করে মোহামেডানকে ট্রফি দেওয়ার অনুরোধ কিংসের

ফাইনাল বাতিল করে মোহামেডানকে ট্রফি দেওয়ার অনুরোধ কিংসের

ফেডারেশন কাপ ফাইনালের জটিলতা কাটাতে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল গতকাল রাতে মোহামেডানের সভাপতি বরকত উল্লাহ বুলুসহ শীর্ষ কর্মকর্তাদের সাথে দেখা করেন। তাতে জটিলতার অবসান হয় এবং মোহামেডান রাজি হয় কিংস অ্যারেনায় ফাইনাল খেলতে।

কিন্তু জটিলতা আরও বেড়েছে আজ মঙ্গলবার বাফুফের সাধারণ সম্পাদক বরাবর বসুন্ধরা কিংসের সাধারণ সম্পাদক বিদ্যুৎ কুমার ভৌমিক স্বাক্ষরিত পাঠানো চিঠিতে। সেই চিঠিতে কিংস উল্লেখ সরাসরি জানিয়ে দিয়েছে, ফাইনাল বাতিল করে প্রতিপক্ষ (মোহামেডান) দলকে চ্যাম্পিয়ন ঘোষণা করে ট্রফি দিয়ে দেওয়ার।

চিঠির শেষ অংশে তারা লিখেছে, ‘আমরা বলতে চাই, বসুন্ধরা কিংসের কাছে শিরোপার চেয়ে সম্মানই সর্বোচ্চ অগ্রাধিকার পায়। বর্তমান পরিস্থিতিতে আমরা মনে করি সেই সম্মানের অভাব দেখা দিয়েছে। তাই আমরা অনুরোধ করছি, ফাইনাল ম্যাচটি বাতিল করে প্রতিপক্ষ দলকে চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করা হোক।’

মূলত দুই পক্ষই যার যার হোম ভেন্যুতে খেলতে আপত্তি জানায়। অভিযোগ তোলে বেশ কয়েকবার হয়রানির শিকারেরও। মোহামেডান অভিযোগ তোলে দর্শকদের স্টেডিয়ামে যাওয়ার ক্ষেত্রেও প্রতিবন্ধকতা তৈরি করা হতো।

বাফুফের কাছে পাঠানো চিঠিতে মোহামেডানের হোম ভেন্যু কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মাঠের সুবিধা, নিরাপত্তা ও দর্শক ব্যবস্থাপনা পর্যাপ্ত না থাকার পরও বসুন্ধরা কিংস কোনো ধরনের আপত্তি ছাড়াই খেলেছিল বলে জানায়। কিন্তু মোহামেডান তাদের মাঠে ফাইনাল খেলতে আপত্তি জানানোয় বাফুফের কাছে এই চিঠি পাঠিয়েছে কিংস।

মঙ্গলবার বিকালে হওয়ার কথা ফাইনাল। তবে পূর্ব নির্ধারিত সিডিউল অনুযায়ী ফাইনাল হওয়ার সম্ভবনা আপাতত নেই। 

আরএই/আইএন