Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

ব্যাংক খাতে আস্থা ফেরাতে কঠোর সংস্কার ও কর ছাড় চায় বিএবি

আসন্ন জাতীয় বাজেট সামনে রেখে দেশের ব্যাংক খাতের স্থিতিশীলতা ফেরাতে কর ছাড়, দ্রুত ঋণ পুনরুদ্ধার এবং ব্যাংক লুটেরাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে...
Homeরাতে খালি গায়ে ঘুমানো কি স্বাস্থ্যকর?

রাতে খালি গায়ে ঘুমানো কি স্বাস্থ্যকর?

গরমের রাতে একটু স্বস্তির ঘুমের জন্য অনেকেই নানা উপায় খোঁজেন। কেউ এসি চালিয়ে ঘুমান, কেউ পাতলা পোশাক পরেন, আবার কেউ একেবারেই খালি গায়ে ঘুমাতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। বিশেষ করে ২০ থেকে ৫০ বছর বয়সী অনেক পুরুষের মধ্যেই এই অভ্যাস বেশ সাধারণ। তবে প্রশ্ন হচ্ছে খালি গায়ে ঘুমানো কি সত্যিই শরীরের জন্য ভালো? নাকি এতে লুকিয়ে আছে কিছু স্বাস্থ্যঝুঁকি?

সাম্প্রতিক একাধিক গবেষণা ও বিশেষজ্ঞদের মতে, রাতে কম পোশাকে বা খালি গায়ে ঘুমানোর কিছু উপকারিতা যেমন রয়েছে, তেমনি কিছু বিষয়ে সতর্ক থাকাও জরুরি।

গভীর ঘুমে সাহায্য করে

ভালো ঘুমের জন্য শরীরের তাপমাত্রা কিছুটা কম হলে ভালো। যখন আমরা খালি গায়ে বা কম পোশাকে ঘুমানো হয়, তখন শরীর দ্রুত ঠান্ডা হতে পারে। এতে মস্তিষ্ক বুঝতে পারে যে শরীর এখন বিশ্রামের জন্য প্রস্তুত। ফলে ঘুম দ্রুত আসে এবং ঘুমও গভীর হয়। যাদের অনিদ্রা বা রাতে বারবার ঘুম ভেঙে যাওয়ার সমস্যা আছে, তাদের জন্য এটি বেশ উপকারী হতে পারে।

jago

ত্বকের জন্য স্বস্তি

সারাদিন জামাকাপড়ের ভেতরে থাকার কারণে শরীরের বিশেষ করে বগল, পিঠের অংশে আর্দ্রতা তৈরি হলে সেখানে ব্যাকটেরিয়া বা ফাঙ্গাল ইনফেকশনের ঝুঁকি বাড়ে। খালি গায়ে ঘুমালে ত্বক বাতাস পায় এবং ঘাম দ্রুত শুকিয়ে যায়। এতে ত্বক কিছুটা স্বস্তি পায় এবং গরমে অস্বস্তিও কম লাগে।

মানসিক চাপ কমাতে পারে

ঘুমের সময় শরীর যখন আরামদায়ক অনুভব করে, তখন মস্তিষ্ক থেকেও ইতিবাচক হরমোন নিঃসরণ বাড়ে। বিশেষজ্ঞদের মতে, নরম বিছানার সঙ্গে ত্বকের সরাসরি সংস্পর্শ শরীরে ‘অক্সিটোসিন’ নামের হরমোন বাড়াতে সাহায্য করে, যা মনকে শান্ত রাখতে সাহায্য করে। একই সঙ্গে স্ট্রেস হরমোন কর্টিসল-এর মাত্রাও কিছুটা কমে যেতে পারে। ফলে মানসিক চাপ ও উদ্বেগ কম অনুভূত হয়।

ওজন নিয়ন্ত্রণেও ভূমিকা থাকতে পারে

শরীর ঠান্ডা পরিবেশে থাকলে ভেতরের ব্রাউন ফ্যাট সক্রিয় হয়, যা শরীরের তাপমাত্রা ঠিক রাখতে ক্যালরি খরচ করে। ফলে মেটাবলিজম কিছুটা বাড়তে পারে। যদিও শুধু খালি গায়ে ঘুমালেই ওজন কমে যাবে এমনটা নয়, তবে এটি শরীরের স্বাভাবিক বিপাকক্রিয়াকে সক্রিয় রাখতে সাহায্য করতে পারে।

কিছু ঝুঁকিও আছে

উপকারিতা থাকলেও খালি গায়ে ঘুমানোর কিছু নেতিবাচক দিকও রয়েছে। যদি বিছানা পরিষ্কার না থাকে, তাহলে ধুলাবালি, ঘাম বা ডাস্ট মাইট সরাসরি ত্বকের সংস্পর্শে আসে। এতে অ্যালার্জি, চুলকানি বা র‍্যাশ হতে পারে। যাদের ত্বক সংবেদনশীল বা ঠান্ডায় সমস্যা হয়, তাদের ক্ষেত্রে এই ঝুঁকি আরও বেশি।

এসি বা ফ্যানের বাতাসে সতর্কতা জরুরি

অনেকেই এসির তীব্র ঠান্ডায় বা ফ্যানের নিচে খালি গায়ে ঘুমিয়ে পড়েন। কিন্তু রাতের শেষ দিকে তাপমাত্রা কমে গেলে ঠান্ডা লেগে যেতে পারে। ফলে সকালে গলা ব্যথা, সর্দি-কাশি বা পেশিতে টান ধরার মতো সমস্যা দেখা দিতে পারে। তাই ঘর খুব বেশি ঠান্ডা না রাখা এবং প্রয়োজনে পাতলা চাদর ব্যবহার করা ভালো।

jago

বিছানার পরিচ্ছন্নতা খুব গুরুত্বপূর্ণ

যারা খালি গায়ে ঘুমান, তাদের বিছানার চাদর ও বালিশের কভার তুলনামূলক দ্রুত নোংরা হয়। কারণ শরীরের ঘাম ও তেল সরাসরি কাপড়ে লেগে যায়। তাই অন্তত সপ্তাহে দুইবার বিছানার চাদর পরিষ্কার করা উচিত। এতে ত্বকের সমস্যা ও অ্যালার্জির ঝুঁকি কমে।

খালি গায়ে ঘুমানো অনেকের জন্য আরামদায়ক এবং এর কিছু স্বাস্থ্য উপকারিতাও রয়েছে। এটি ভালো ঘুম, মানসিক স্বস্তি ও শরীর ঠান্ডা রাখতে সাহায্য করতে পারে। তবে পরিষ্কার-পরিচ্ছন্নতা, ঘরের তাপমাত্রা এবং ব্যক্তিগত শারীরিক অবস্থার দিকেও নজর রাখা জরুরি।

অর্থাৎ সঠিক পরিবেশে ও সচেতনভাবে খালি গায়ে ঘুমালে এটি উপকারী হতে পারে, কিন্তু অসতর্ক হলে ছোটখাটো স্বাস্থ্য সমস্যার কারণও হয়ে উঠতে পারে।

সূত্র: হেলথ লাইন, টাইম ফর স্লিপ, ইন্ডিয়া টুডে

এসএকেওয়াই