চাঁপাইনবাবগঞ্জের বটতলা গরুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগে ইজারাদারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যা ৬টায় চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বটতলা গরুর হাটের ইজারাদার আবুল কাশেমকে এ জরিমানা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকরামুল হক নাহিদ।
তিনি জানান, বটতলা হাটে গরুপ্রতি সরকার নির্ধারিত খাজনা ৬০০ টাকা এবং ছাগলপ্রতি ৩০০ টাকা। তবে অতিরিক্ত ২০০-৩০০ টাকা করে খাজনা আদায় করা হচ্ছিল। পাশাপাশি অনেক রসিদে টোলের পরিমাণ উল্লেখ করা হয়নি। এসময় দোষ স্বীকার করায় ইজারাদার আবুল কাশেমকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সোহান মাহমুদ/এসআর/এমএস

