Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

মেধাবী ও মানবিক প্রজন্ম গড়তে শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, শিক্ষাক্ষেত্রে কোনো ধরনের আপস করা হবে না। মেধাবী, মানবিক ও নৈতিকতাসম্পন্ন আগামী প্রজন্ম গড়ে তুলতে...
Homeডা. নাসিরকে দেখতে ঢামেকে জামায়াত আমির

ডা. নাসিরকে দেখতে ঢামেকে জামায়াত আমির

শরীয়তপুর সদর হাসপাতালে হামলার শিকার হয়ে আইসিইউতে চিকিৎসাধীন গুরুতর আহত ডা. নাসির আহমদের স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (১৯ মে) রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন ডা. নাসিরকে দেখতে যান তিনি।

এ সময় ডা. নাসিরের চিকিৎসার খোঁজখবর নেন ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন ডা. শফিকুর। তিনি হামলার ঘটনার তীব্র নিন্দা জানান এবং সুষ্ঠু বিচার দাবি করেন।

তিনি বলেন, বিগত শাসন আমলে দেশের ব্যবস্থাপনাকে ধ্বংস করা হয়ছে। সেখান থেকে আমাদের বেরিয়ে এসে সুষ্ঠু ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে। সংসদের বিরোধীদলীয় এই নেতা আরও বলেন, ন্যায়সংগত কাজে সরকারকে সহযোগিতা করলেও কোথাও অন্যায় হলে তার প্রতিবাদ করবে বিরোধীদল।

গত শুক্রবার (১৫ মে) শরীয়তপুর সদর হাসপাতালে একজন হৃদরোগে আক্রান্ত মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক মো. নাসিরের ওপর হামলার ঘটনা ঘটে।

কাজী আল আমিন/এমএমকে