Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img
Homeবিদ্যুতের দাম বাড়লে উৎপাদন খরচ বাড়বে, ভয়াবহ অবস্থা হবে

বিদ্যুতের দাম বাড়লে উৎপাদন খরচ বাড়বে, ভয়াবহ অবস্থা হবে

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, বিদ্যুতের দাম বাড়লে শিল্প কারখানার উৎপাদন খরচ বাড়বে। ভয়াবহ অবস্থা হবে। তাই দাম বাড়ানোর কোনো সিদ্ধান্তই নেওয়া যাবে না।

বুধবার (২০ মে) দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বিদ্যুতের মূল্যহার পরিবর্তনে বিইআরসির গণশুনানিতে অংশ নিয়ে একথা বলেন তিনি।

তিনি বলেন, পিডিবি দাম বাড়ানোর যে সুপারিশ করেছে তার সঙ্গে জনগণের স্বার্থ দেখা হয়নি। তাই এই গণশুনানি বাতিল করা হোক।

তিনি আরও বলেন, আইন অনুযায়ী বিইআরসি দাম কমানোর সুপারিশ গ্রহণ করতে পারে না। আমরা চাই আইন পরিবর্তন করে বিইআরসি দাম বাড়ানো নয় বরং দাম কমানোর সুপারিশ নিয়ে গণশুনানির আয়োজন করা হোক।

তিনি বলেন, বিইআরসি আইনের ফাঁকে জনস্বার্থ দেখে না। নতুন সরকারের কাছে প্রত্যাশা বিইআরসির আইন পরিবর্তন করে জনস্বার্থের আইন করবে৷ আপাতত এই শুনানি বন্ধ করেন৷ কোন অজুহাতে যেন বিদ্যুৎতের দাম বাড়ানো না হয়।

এনএস/এসএনআর