Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে পথচারী বৃদ্ধা গুলিবিদ্ধ

খুলনায় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে আছিয়া বেগম (৭০) নামে এক পথচারী নারী গুলিবিদ্ধ হয়েছেন। রোববার (২৪ মে) রাতে মহানগরীর গল্লামারী ব্রিজের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয়...
Homeমোহামেডান গ্যালারিতে ‘আতা ভাই’

মোহামেডান গ্যালারিতে ‘আতা ভাই’

গত ৭ জানুয়ারি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন মোহামেডান অন্তঃপ্রাণ সমর্থক আতাউর রহমান। ক্রীড়াঙ্গনে যার পরিচিতি ছিল ‘আতা ভাই’ হিসেবে।

বুধবার বসুন্ধরা কিংসের বিপক্ষে ফেডারেশন কাপ ফুটবলের ফাইনালে সেই ‘আতা ভাইকে’ স্মরণ করেছে মোহামেডান সমর্থকরা। কিংস অ্যারেনায় মোহামেডানের জন্য নির্ধারিত গ্যালারিতে অবস্থান নেওয়া ‘মোহামেডান আল্ট্রাস’ নামের সমর্থক দল আতাউর রহমানের একটি বিশাল ছবি টানিয়ে রাখে।

আতা ভাইকে দেখা যেতো কখনো জাতীয় স্টেডিয়ামে, কখনো মিরপুরে মোহামেডানের জন্য গলা ফাটাতে। তিনি পুরো গ্যালারি একাই মাতিয়ে রাখতেন।

আবাহনীকে তীর্যক ভাষায় আক্রমণও করতেন। খেলা শুরুর আগেই বলতে থাকতেন ‘ওই আবাহনীর ভায়েরা, আজ তোমাদের তিন গোল দিয়ে দেবো।’ মোহামেডান হারতে থাকলেও তিনি সাদাকালো পতাকা দুলিয়ে চিৎকার করতে থাকতেন।

মনে হতো, তার জন্মই হয়েছে আকাশি-নীলদের বিরোধিতা আর সাদা-কালোদের পক্ষে বাগযুদ্ধ করার জন্য।

আরআই/আইএইচএস/