Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

আলোচনার ‘সর্বশেষ’ অবস্থা নিয়ে জাতিসংঘ মহাসচিবকে কী জানালেন আরাঘচি?

পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র-ইরানের চলমান আলোচনার ‘সর্বশেষ’ অবস্থা সম্পর্কে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনি গুতেরেস-কে অবহিত করেছেন ইসলামি প্রজাতন্ত্রের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের অসৎ আচরণ...
Homeপাচারকালে চিংড়ির কোটি টাকার রেনুপোনা জব্দ

পাচারকালে চিংড়ির কোটি টাকার রেনুপোনা জব্দ

বরগুনায় অবৈধভাবে পাচারকালে প্রায় কোটি টাকা মূল্যের গলদা ও বাগদা চিংড়ির রেনুপোনাসহ দুটি ট্রাক জব্দ করা হয়েছে। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে দুটি ট্রাক থেকে ২২৭ ড্রাম রেনুপোনা জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২১ মে) দিবাগত রাত আড়াইটার দিকে বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের খেজুরতলা পৌর বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ট্রাক দুটি আটক করা হয়।

জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র বরগুনার বিভিন্ন রুট ব্যবহার করে অবৈধভাবে চিংড়ির রেনুপোনা পরিবহন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে নজরদারি শুরু করলে ট্রাক দুটির অবস্থান শনাক্ত হয়। বিষয়টি জেলা প্রশাসন ও মৎস্য বিভাগকে জানালে ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ কোটি টাকা মূল্যের ২২৭ ড্রাম রেনু পোনা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত রেনুপোনা বরগুনার বড়ইতলা ফেরিঘাট এলাকার বিষখালী নদীতে অবমুক্ত করা হয়। তবে এ সময় জড়িত কাউকে আটক করতে পারেনি নিরাপত্তা বাহিনির সদস্যরা।

বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জিয়া উদ্দিন জাগো নিউজকে বলেন, নদী থেকে প্রাকৃতিকভাবে চিংড়ির পোনা আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ। একটি চিংড়ি পোনা ধরার সময় প্রায় ৪৯৮টি অন্যান্য মাছ ও জলজ প্রাণীর পোনা নষ্ট হয়, যা পরিবেশ ও ভবিষ্যৎ মৎস্যসম্পদের জন্য মারাত্মক হুমকি।

অভিযান শেষে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম বলেন, নদী ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নুরুল আহাদ অনিক/এএইচ/জেআইএম