Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

পাবনার হাটে এখনো জমেনি বেচাকেনা

পাবনায় এখনো জমে ওঠেনি কোরবানির পশু বেচা-কেনার হাট। হাটগুলো ক্রেতা-বিক্রেতায় ঠাসা থাকলেও কেনা-বেচা হচ্ছে কম। তবে বেচাকেনা যেটুকু হচ্ছে তাতে গরুর মণ প্রতি দর...
Homeজাতিসংঘের এফএও জাদুঘরে স্থান পেলো বাংলাদেশি জামদানি

জাতিসংঘের এফএও জাদুঘরে স্থান পেলো বাংলাদেশি জামদানি

ইতালির রোমে অবস্থিত জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সদর দপ্তরের জাদুঘরে বাংলাদেশের ঐতিহ্যবাহী জামদানি শাড়ি, পাঞ্জাবি ও পাজামা প্রদর্শনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

শনিবার (২৩ মে) রোমের বাংলাদেশ দূতাবাসের বরাত দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় জানায়, রোমের বাংলাদেশ দূতাবাসের ধারাবাহিক প্রচেষ্টা ও উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের এই ঐতিহ্যবাহী পোশাকগুলো এফএও জাদুঘরে স্থান পেয়েছে।

বাংলাদেশি জামদানি শাড়ি জাদুঘরের ‘ট্র্যাডিশন অ্যান্ড ইনোভেশন’ কক্ষে স্থায়ীভাবে এবং পাঞ্জাবি ও পাজামা পর্যায়ক্রমিকভাবে প্রদর্শিত হবে।

এই পোশাকগুলো এফএও সদর দপ্তরে আগত বিভিন্ন দেশের ব্যক্তিদের সামনে বাংলাদেশের সমৃদ্ধ বস্ত্র-ঐতিহ্য, কৃষিনির্ভর জীবনধারা, গ্রামীণ সংস্কৃতি ও কারুশিল্পকে আন্তর্জাতিক পরিমণ্ডলে উপস্থাপন করবে।

জেপিআই/একিউএফ