Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

সমকালীন সাহিত্য-ডিসকোর্সে ‘নাগরিক চোখ’

আবদুল্লাহ মজুমদার ‘নাগরিক চোখ’ সমকালীন বাংলা সাময়িকী-সংস্কৃতির প্রেক্ষাপটে কেবল একটি প্রকাশনা নয়; বরং এটি সময়, সমাজ ও সভ্যতার অন্তঃপ্রবাহকে পাঠের ভিন্নতর পরিসরে পুনর্গঠনের সচেতন সাহিত্য-প্রয়াস।...
Homeকেরানীগঞ্জের ডকইয়ার্ডে বিদ্যুৎস্পৃষ্টে ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু

কেরানীগঞ্জের ডকইয়ার্ডে বিদ্যুৎস্পৃষ্টে ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু

কেরানীগঞ্জের বিবি বাজার আধুনিক ডগইয়ার্ডে জাহাজ মেরামতের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ রিপন (১৯) নামে এক ওয়েল্ডিং অপারেটরের মৃত্যু হয়েছে।

রিপন ভোলার দৌলতখান থানার জয়নগর গ্রামের মৃত সুমন মিয়ার ছেলে। বর্তমান নারায়ণগঞ্জের ফতুল্লা থানার ধর্মগঞ্জ এলাকায় থাকতেন।

শনিবার (২৩ মে) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রিপনকে হাসপাতালে নিয়ে আসা ওয়েল্ডিং সুপারভাইজার মামুন বলেন, সকাল ১০টার দিকে বিবি বাজার আধুনিক ডগইয়ার্ডে জাহাজের রিপেয়ারিং কাজে ওয়েল্ডিং করার সময় রিপন বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে সহকর্মীরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ জরুরি বিভাগে মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

কাজী আল-আমিন/এমএএইচ/