Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img
Homeসিটির জন্য ‘কপি-পেস্ট’ কোচ চান না গার্দিওলা

সিটির জন্য ‘কপি-পেস্ট’ কোচ চান না গার্দিওলা

ম্যানচেস্টার সিটির কোচ হিসেবে একেবারে অন্তিম মুহূর্তে রয়েছেন পেপ গার্দিওলা। দীর্ঘ ১০ বছর ক্লাবটিতে ছিলেন তিনি কোচ হিসেবে। তার বিদায়ে এখন নতুন কোচ খুঁজতে হবে সিটিকে। তবে তার মতে, কাউকে জোর করে তার অনুকরণ করতে গেলে সেটি উল্টো ফল দিতে পারে।

এক দশক ম্যানচেস্টার সিটির দায়িত্ব পালন শেষে ক্লাব ছাড়ছেন গার্দিওলা। তার অধীনে সিটি জিতেছে ছয়টি প্রিমিয়ার লিগ শিরোপা, একটি চ্যাম্পিয়ন্স লিগ এবং ক্লাব বিশ্বকাপ।

ইতালিয়ান কোচ এনজো মারসেকাকে সিটির পরবর্তী ম্যানেজার হওয়ার অন্যতম প্রধান প্রার্থী হিসেবে দেখা হচ্ছে। তিনি এর আগে চেলসি ও লেস্টার সিটিতে কাজ করেছেন এবং গার্দিওলার সহকারী হিসেবেও ম্যানচেস্টার সিটিতে দায়িত্ব পালন করেছিলেন।

শুক্রবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে গার্দিওলা বলেন, ‘এই পেশায় “কপি-পেস্ট” কাজ করে না। আপনাকে হতে হবে স্বতন্ত্র, স্বাভাবিক এবং নিজের মতো। নতুন কোচও নিজের মতোই হবেন।’

তিনি আরও বলেন, ‘যেই মুহূর্তে কেউ অন্য কারও অনুকরণ করার চেষ্টা করবে, তখনই সমস্যা শুরু হবে। প্রত্যেক মানুষ আলাদা, এবং সেটাই হওয়া উচিত। তাহলেই সবকিছু ভালোভাবে চলবে।’

এদিকে, গার্দিওলার পুরো সময়জুড়ে প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম ভঙ্গের অভিযোগে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে থাকা ১১৫টি অভিযোগও আলোচনায় ছিল। তবে এ বিষয়ে তিনি আত্মবিশ্বাসী বলেই জানান।

তার ভাষায়,‘আমি তাদের বিশ্বাস করি। আমি তাদের সঙ্গে কথা বলেছি এবং তারা যেভাবে কাজ করেছে, সেটার ওপর আমার আস্থা আছে। যা ঘটেছে, তার একটা সমাধান আসবে। আমি তাদের বিশ্বাস করি।’

আইএন