Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img
Homeপাল্টে গেল এইচ টি ইমাম কলেজের নাম

পাল্টে গেল এইচ টি ইমাম কলেজের নাম

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা প্রয়াত এইচ টি ইমামের নামে থাকা ‘এইচ টি ইমাম গার্লস স্কুল অ্যান্ড কলেজ’-এর নাম পরিবর্তন করেছে শিক্ষা মন্ত্রণালয়।

শনিবার (২৩ মে) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব শিরিন আক্তার সই করা একটি পত্রে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ‘এইচ টি ইমাম গার্লস স্কুল অ্যান্ড কলেজ’-এর নাম পরিবর্তন করে পূর্ববর্তী প্রতিষ্ঠাকালীন নাম ‘হামিদা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ’ নামকরণে নির্দেশক্রমে সম্মতি জ্ঞাপন করা হলো।

খোঁজ নিয়ে জানা গেছে, ১৯৬৩ সালে হামিদা খাতুন নামের এক পাকিস্থানি নাগরিক কলেজটি প্রতিষ্ঠিত করেন। নাম রাখা হয় ‘হামিদা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ’। দীর্ঘ ৫৫ বছর পর ২০১৮ সালে এইচ টি ইমামের ছেলে ও তৎকালীন আওয়ামী লীগের স্থানীয় সংসদ সদস্য তানভীর ইমাম শিক্ষা মন্ত্রণালয়ে ডিও লেটার ইস্যু করে তার বাবা ‘এইচ টি ইমাম গার্লস স্কুল অ্যান্ড কলেজ’ নামকরণের প্রস্তাব দেন। পরে ওই বছরের ২৯ মে শিক্ষা মন্ত্রণালয় ‘হামিদা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ নাম’ পরিবর্তন করে ‘এইচ টি ইমাম গার্লস স্কুল অ্যান্ড কলেজ’ নামের অনুমোদন দেয়।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ সিরাজুল ইসলাম নতুন নাম পরিবর্তনের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করে বলেন, ‘আমরা এখনো চিঠি হাতে পাইনি। তবে আজ জেলা ও উপজেলা প্রশাসনের মেইলে শিক্ষা মন্ত্রণালয় থেকে চিঠিটি পৌঁছেছে।’

এম এ মালেক/এসআর/এমএস