Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

সরু রাস্তা ও পানির সংকটে কালশীর আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে

রাজধানীর কালশী বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিটের ১২৩ ফায়ার ফাইটার কাজ করেছে। রাস্তাগুলো সরু হওয়া...
Homeঈদে আইনশৃঙ্খলা ও যানজট পরিস্থিতি নজরদারিতে মনিটরিং সেল গঠন

ঈদে আইনশৃঙ্খলা ও যানজট পরিস্থিতি নজরদারিতে মনিটরিং সেল গঠন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সড়ক ও মহাসড়কের যানজট পরিস্থিতি এবং ঈদের জামাতের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণের জন্য আইনশৃঙ্খলা সমন্বয় ও মনিটরিং সেল গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার (২৪ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদের সই করা এক অফিস আদেশে এ কমিটি গঠন করা হয়।

অফিস আদেশ অনুযায়ী, আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বাংলাদেশ সচিবালয়ের ৮ নম্বর ভবনের ১১ নম্বর কক্ষে অবস্থিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইসিটি সেলে আইনশৃঙ্খলা সমন্বয় ও মনিটরিং সেল কার্যক্রম পরিচালিত হবে।

ঈদ কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, সড়ক ও মহাসড়কে যানজট পর্যবেক্ষণ এবং ঈদের জামাত ঘিরে নিরাপত্তা ব্যবস্থা মনিটরিংয়ের উদ্দেশ্যে ১৪ জন কর্মকর্তা-কর্মচারীর সমন্বয়ে এ কমিটি গঠন করা হয়েছে।

কমিটির আহ্বায়ক করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন-১ অধিশাখার যুগ্মসচিব মো. জসিম উদ্দীনকে। এছাড়া বিভিন্ন শাখার উপসচিব, সিনিয়র সহকারী সচিব, প্রশাসনিক কর্মকর্তা ও অন্যান্য কর্মকর্তাদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সদস্যরা হলেন- মাদক-১ শাখার উপসচিব মো. মাহবুব আলম, প্রশাসন-১ শাখার উপসচিব মো. তোফায়েল হোসেন, কারা-১ শাখার উপসচিব মো. হাফিজ-আল-আসাদ, বাজেট-১ শাখার উপসচিব বিকাশ বিশ্বাস, পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদ, রাজনৈতিক-২ শাখার উপসচিব কে. এম. ইয়াসির আরাফাত, সীমান্ত-১ শাখার সিনিয়র সহকারী সচিব মরিয়ম জাহান, রাজনৈতিক-২ শাখার প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুর রহমান, প্রশাসন-২ শাখার প্রশাসনিক কর্মকর্তা মো. জাহিদ হাসান, শৃঙ্খলা অনুবিভাগের ব্যক্তিগত কর্মকর্তা গনেশ চন্দ্র মন্ডল, পরিকল্পনা-৪ শাখার অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক অসিত কুমার মন্ডল, আনসার-১ শাখার অফিস সহায়ক নারায়ন চন্দ্র বৈষ্ণব এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন আইসিটি সেলের প্রোগ্রামার প্রকাশ চন্দ্র কর্মকার।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঈদযাত্রা ও ঈদ উদযাপনকে ঘিরে জননিরাপত্তা নিশ্চিত এবং যেকোনো উদ্ভূত পরিস্থিতিতে দ্রুত সমন্বিত পদক্ষেপ নিতে এ মনিটরিং সেল কাজ করবে।

টিটি/এমআইএইচএস