Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

সাঙ্গু নদীতে ধরা পড়লো ১৫ কেজির বাঘা আইড়

বান্দরবানের জনপ্রিয় পর্যটন কেন্দ্র নাফাকুম থেকে ধরা পড়েছে প্রায় ১৫ কেজি ওজনের একটি বাঘা আইড় মাছ। রোববার (২৪ এপ্রিল) দিনগত রাতে নাফাকুম খাল থেকে...
Homeচার প্রকল্পে ১ দশমিক ৪ বিলিয়ন ডলারের সহায়তা দেবে এডিবি

চার প্রকল্পে ১ দশমিক ৪ বিলিয়ন ডলারের সহায়তা দেবে এডিবি

দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনা, সামাজিক সুরক্ষা ও অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে চারটি বড় প্রকল্পে ১ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন ও সহযোগিতা দেবে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি)।

রোববার (২৪ মে) ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এবং এডিবির মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি সই অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।

এ চুক্তির আওতায় দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনা, সামাজিক সুরক্ষা এবং অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে ৪টি বড় প্রকল্পে ১ দশমিক ৪ বিলিয়ন ডলার অর্থায়ন ও সহযোগিতা নিশ্চিত করা হবে।

চুক্তির আওতায় যেসব প্রকল্পে অর্থায়ন দেওয়া হবে সেগুলো হলো—‘স্ট্রেনদেনিং ইকোনমিক ম্যানেজমেন্ট অ্যান্ড গভর্ন্যান্স প্রোগ্রাম (সাবপ্রোগ্রাম-২)’, ‘সেকেন্ড স্ট্রেনদেনিং সোশ্যাল রেজিলিয়েন্স প্রোগ্রাম (সাবপ্রোগ্রাম-২)’, ‘সাসেক ঢাকা-সিলেট করিডোর সড়ক প্রকল্প’ এবং ‘নারায়ণগঞ্জ গ্রিন অ্যান্ড রেজিলিয়েন্ট আরবান ডেভেলপমেন্ট প্রজেক্ট’।

অনুষ্ঠানে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির মধ্যে এডিবির দ্রুত ও সময়োপযোগী অর্থনৈতিক সহায়তা দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বহুপাক্ষিক উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর মধ্যে এডিবির এ ধরনের দ্রুত সহযোগিতা অত্যন্ত প্রশংসনীয়।

তিনি বলেন, এডিবির প্রেসিডেন্ট ও উচ্চপর্যায়ের প্রতিনিধিদল বর্তমানে বাংলাদেশ সফর করছে। আগামীকাল (২৫ মে) এডিবি প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সময় ‘নেশনওয়াইড ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট প্রজেক্ট’ বিষয়ে ঘোষণা দেওয়া হবে।

তিনি আরও বলেন, দীর্ঘমেয়াদি এ প্রকল্প সরকারের নির্বাচনি ইশতেহার ও উন্নয়ন পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এটি দেশের মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

অনুষ্ঠানে বাংলাদেশ সরকার ও এডিবির দীর্ঘস্থায়ী অংশীদারত্ব ভবিষ্যতে দেশের টেকসই অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে আরও জোরালো ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

এমএএস/এমকেআর