Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

হার দিয়ে বিদায় নিলেন গার্দিওলা

এবারের মৌসুম প্রিমিয়ার লিগ জিততে না পারলেও কাছাকাছি গিয়েছিল ম্যানচেস্টার সিটি। অ্যাস্টন ভিলার বিপক্ষে গতকাল রাতের ম্যাচটি বিশেষ ছিল পেপ গার্দিওলার কারণে। কোচ হিসেবে...
Homeরাজধানীতে জাল নোটসহ গ্রেফতার ২

রাজধানীতে জাল নোটসহ গ্রেফতার ২

রাজধানীর সবুজবাগ ও যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৬৪ হাজার টাকার জাল নোটসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে সবুজবাগ থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- মো. সুমন মৃধা (৩৩) ও মো. মনোয়ার হোসেন (৪০)।

রোববার (২৪ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ উপ-কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য জানান।

তিনি জানান, শনিবার (২৩ মে) সবুজবাগ থানার মানিকদিয়া ক্লাব মোড় সংলগ্ন নজরুল টি-স্টোরের সামনে থেকে সুমন মৃধাকে গ্রেফতার করা হয়। সে সময় তার কাছ থেকে ৩১ হাজার টাকার জাল নোট জব্দ করা হয়।

পরে সুমনের দেওয়া তথ্যের ভিত্তিতে রোববার (২৪ মে) যাত্রাবাড়ী থানার কোনাপাড়া এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে মনোয়ার হোসেনকে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে আরও ৩৩ হাজার টাকার জাল নোট জব্দ করা হয়।

জব্দকৃত জাল নোটের মধ্যে ১০টি এক হাজার টাকার ও ১০৮টি পাঁচশ টাকার, মোট ৬৪ হাজার টাকার জাল নোট রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সবুজবাগ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে বলে।

কেআর/এসএএইচ