Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

যেভাবে ধনী হচ্ছেন আমেরিকার অনেক মানুষ

১৯৯৪ সালে গ্রেগ ফ্লিন যখন বিখ্যাত স্ট্যানফোর্ড বিজনেস স্কুল থেকে পড়াশোনা শেষ করেন, তখন আমেরিকায় ‘ডটকম’ বা ইন্টারনেট বিপ্লবের জয়জয়কার। তার সহপাঠীরা সবাই বড়...
Homeঈদ শেষে ট্রেনে ফিরতি যাত্রার শেষদিনের টিকিট বিক্রি আজ

ঈদ শেষে ট্রেনে ফিরতি যাত্রার শেষদিনের টিকিট বিক্রি আজ

পবিত্র ঈদুল আজহা শেষে রাজধানীতে ফেরা যাত্রীদের জন্য আন্তঃনগর ট্রেনের অগ্রিম ফিরতি টিকিট বিক্রির শেষ দিন সোমবার (২৫ মে)। আজ বিক্রি করা হবে আগামী ৪ জুনের ট্রেনযাত্রার টিকিট।

বাংলাদেশ রেলওয়ের ঘোষণা অনুযায়ী, সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে। আর পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টায়। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে।

রেলওয়ের ঈদ উপলক্ষে নেওয়া বিশেষ কর্মপরিকল্পনা অনুযায়ী, ৩১ মে’র টিকিট বিক্রি করা হয়েছে ২১ মে, ১ জুনের টিকিট ২২ মে, ২ জুনের টিকিট ২৩ মে এবং ৩ জুনের টিকিট বিক্রি করা হয়েছে ২৪ মে।

রেলওয়ে জানিয়েছে, ঈদযাত্রাকে কেন্দ্র করে কেনা অগ্রিম টিকিট ফেরত দেওয়া যাবে না। এছাড়া একজন যাত্রী একবারে সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন। তবে একটির বেশি টিকিট কিনলে সহযাত্রীদের নাম টিকিট কাটার সময় উল্লেখ করতে হবে।

ইএআর/এমআরএম