Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img
Homeসৌদির সঙ্গে মিল রেখে জামালপুরের ৩ উপজেলায় ঈদ বুধবার

সৌদির সঙ্গে মিল রেখে জামালপুরের ৩ উপজেলায় ঈদ বুধবার

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে বুধবার ঈদুল আজহা উদযাপনের প্রস্তুতি সম্পন্ন করেছেন জামালপুরের তিন উপজেলার কয়েকটি গ্রামের মুসল্লিরা।

ঈদকে ঘিরে সংশ্লিষ্ট এলাকাগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এরইমধ্যে মসজিদ ও ঈদগাহ মাঠ পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি কোরবানির প্রস্তুতিও সম্পন্ন করেছে অনেক পরিবার।

খোঁজ নিয়ে জানা গেছে, জেলার সরিষাবাড়ী, ইসলামপুর ও মাদারগঞ্জ উপজেলার অন্তত ১৬টি গ্রামের মানুষ সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহার নামাজ আদায় করবেন। এর মধ্যে সরিষাবাড়ী পৌরসভার বলারদিয়ার মধ্যপাড়া মাস্টারবাড়ি জামে মসজিদ মাঠে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়।

ঈদের জামাতে অংশ নেবেন সরিষাবাড়ী উপজেলার বলারদিয়ার, মূলবাড়ী, সাতপোয়া, সাঞ্চারপাড়, পঞ্চপীর, পাখাডুবি, বনগ্রাম, বালিয়া, বাউসী, হোসনাবাদ, পাটাবুগা, পুঠিয়ারপাড় ও বগারপাড় গ্রামের মুসল্লিরা।

ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের রামভদ্রা, সাপধরী ইউনিয়নের পশ্চিম মণ্ডলপাড়া এবং মাদারগঞ্জ উপজেলার কাজিয়ারবাড়ি গ্রামেও পৃথক ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবছরের মতো এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপনকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ঈদ জামাতে মুসল্লিদের উপস্থিতি নিশ্চিত করতে নেওয়া হয়েছে সার্বিক প্রস্তুতি।

বলারদিয়ার মধ্যপাড়া মাস্টারবাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা হাফেজ আব্দুল করিম বলেন, ‌‘আমরা দীর্ঘদিন ধরেই সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ পালন করে আসছি। শান্তিপূর্ণ পরিবেশে ঈদের জামাত আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মুসল্লিরা যাতে সুন্দরভাবে নামাজ আদায় করতে পারেন, সে বিষয়ে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি।’

হৃদয় আহম্মেদ/এসআর/এমএস