Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

হবিগঞ্জের বানিয়াচংয়ে লুডু খেলা নিয়ে দুই পক্ষের তুমুল সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শনিবার (৩০ মে) বিকেলে উপজেলার মুরাদপুর গ্রামে এ...
Homeভিডিও কলেই ঈদের আনন্দ ভাগাভাগি প্রবাসী বাংলাদেশিদের

ভিডিও কলেই ঈদের আনন্দ ভাগাভাগি প্রবাসী বাংলাদেশিদের

সাইফ তমাল, সিঙ্গাপুর থেকে

উৎসবমুখর পরিবেশ আর দেশের জন্য এক বুক ব্যাকুলতা নিয়ে সিঙ্গাপুরে পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছেন প্রবাসী বাংলাদেশিরা। বুধবার (২৭ মে) দেশটির ‘অনবোর্ড টেঙ্গা’ ময়দানে প্রবাসীদের এই বৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হয়।

ফজরের পর থেকেই উৎসবের আমেজে দূর-দূরান্ত থেকে প্রবাসী মুসল্লিরা মাঠে আসতে শুরু করেন। সকাল ৮টায় অনুষ্ঠিত এই একক জামাতে বাংলাদেশিদের পাশাপাশি মালয়েশিয়া, ভারত ও সিঙ্গাপুরের স্থানীয় মুসলিমরাও কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করেন।

jagonews24

নামাজ শেষে যখন দেশ, দেশের মানুষ এবং পরিবারের মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত শুরু হয়, তখন আর প্রবাসীরা চোখের জল ধরে রাখতে পারেননি। হাজার মাইল দূরে থাকা মা-বাবা, স্ত্রী আর সন্তানের কথা মনে করে মোনাজাতের একপর্যায়ে অনেকেই আবেগে আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন।

ঈদের অনুভূতি জানাতে গিয়ে বেশ কয়েকজন প্রবাসী বলেন, প্রবাসে ঈদ মানেই বুকের ভেতর চেপে রাখা এক অদৃশ্য কষ্ট। মুখে আমাদের হাসি থাকলেও, মনটা পড়ে থাকে দেশের মাটিতে। ঈদের দিন সকালে যখন ছোটবেলার বন্ধুদের আড্ডা আর মায়ের হাতের রান্নার কথা মনে পড়ে, তখন গোপনে চোখের জল ফেলা ছাড়া উপায় থাকে না।

jagonews24

নামাজ শেষ হতেই অনবোর্ড টেঙ্গা মাঠজুড়ে দেখা যায় এক চেনা দৃশ্য। হাজার হাজার প্রবাসী মোবাইল ফোনে ভিডিও কল চালু করে দেশে থাকা প্রিয়জনদের সাথে যুক্ত হন। ওপার থেকে ভেসে আসা সন্তানের হাসি কিংবা মা-বাবার দোয়ায় মুহূর্তেই দূর হয়ে যায় প্রবাসীদের সব ক্লান্তি। এভাবেই প্রযুক্তির মাধ্যমে দূর প্রবাসে বসেই দেশের ঈদের আনন্দের অংশীদার হন তারা।

jagonews24

বিকেলে অবশ্য একাকীত্ব ভুলে প্রবাসীরা নিজেদের মতো করে আনন্দ ভ্রমণ ও প্রীতি আড্ডার আয়োজন করেন। শৈশবের ঈদ স্মৃতি রোমন্থন করেই কাটে তাদের প্রবাসের এই বিশেষ দিনটি।

এবারের ঈদের জামাতে ইমামতি করেন প্রবাসী বাংলাদেশি মো. আবুল বাসার এবং নামাজের আগে খুতবায় মুসলিম উম্মাহর ঐক্য ও ত্যাগের তাৎপর্য তুলে ধরেন মো. ফজলুল বারী। অনবোর্ড টেঙ্গা কর্তৃপক্ষের চমৎকার ব্যবস্থাপনা, নিরাপত্তা কর্মীদের সহযোগিতা এবং একঝাঁক প্রবাসী বাংলাদেশি স্বেচ্ছাসেবীদের অক্লান্ত পরিশ্রমে অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই বিশাল জামাত সম্পন্ন হয়।

এমআরএম