Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

রাশিয়ার সেনাবাহিনীতে ভয় ছড়াচ্ছে ইউক্রেনের ‘কিলার রোবট’

পূর্ব ইউক্রেনের একটি গোপন ভূগর্ভস্থ বাংকার। চারদিকে কম্পিউটারের প্রসেসর ফ্যানের মৃদু গুঞ্জন আর কমলা আলোর আভা। সেখানে গেমারদের মতো আরামদায়ক চেয়ারে বসে রয়েছেন ইউক্রেনীয়...
Homeকবিতা: নিশ্চিত অধিকার

কবিতা: নিশ্চিত অধিকার

মাসুমুর রহমান মাসুদ

একখণ্ড ভূমি চাই, সুখের নীড় বানাব।
পাহাড় কিংবা সমতলে,
আদিম কিংবা আধুনিকতার ছায়ায়
জীবনজুড়ে থাকবে প্রশান্তি;
কোনো হায়েনার আক্রমণ থাকবে না।
শান্ত, সবুজ, শ্যামল মাঠ থাকবে চারিধারে।
উগ্র বয়ান দিয়ে কেউ বসতভিটা থেকে
বিচ্যুত করবে না আর কখনো।
যান্ত্রিক জীবনের হাহাকার ছুঁতে পারবে না।
মোটরগাড়ি, কলকারখানা চাই না;
শুধু হালের জন্য একজোড়া বলদ,
একটি লাঙল আর মই চাই।
পিতামহের উত্তরাধিকারসূত্রে হলেও অসুবিধা নাই।
বসতভিটা আর ভূমির অধিকার কেউ যেন হরণ না করে।
ডাঙুয়া কারামে গোষ্ঠীবদ্ধ হয়ে মেতে উঠব
কারাম বৃক্ষ আর চির যৌবনের উন্মত্ততায়
তপ্ত রোদে ফসলের জন্য পানি সেচ চাই।
দুবেলা দুমুঠো ভাতের নিশ্চয়তা চাই;
আর চাই নিশ্চিত মৃত্যুর অধিকার।

কেএসকে