Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img
Homeদোকান নির্মাণ নিয়ে সংঘর্ষ, অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ

দোকান নির্মাণ নিয়ে সংঘর্ষ, অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ

শরীয়তপুরের নড়িয়ায় দোকানঘর নির্মাণ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটেছে। এসময় অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

শুক্রবার (২৯ মে) রাতে উপজেলার মুলফৎগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এতে পাঁচজন আহত হয়েছেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, মুলফৎগঞ্জে পদ্মা নদীর তীরে দোকানঘর নির্মাণ করছিলেন রাসেল বেপারি নামের এক ব্যক্তি। এতে বাধা দেন স্থানীয় যুবদল নেতা রাজিব ছৈয়ালের লোকজন। অন্যদিকে, রাসেল বেপারির পক্ষে অবস্থান নেন কেদারপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাব্বি ঢালী।

এই নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ তৈরি হয়। শুক্রবার রাতে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। কয়েক দফা সংঘর্ষে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। পরে খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া বলেন, ‘একটি চটপটির দোকান বসানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটেছে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে খবর পেয়েছি। ঘটনাস্থলের ভিডিও ফুটেজ দেখে জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’

বিএম/একিউএফ