Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

The Russian Drone That Hit Romania Also Hit European Confidence

The failure to protect NATO territory further increased anxiety about alliance solidarity, Russia’s intentions and Washington’s commitment to collective defense.
Homeচাকরি খুঁজছেন টেইট!

চাকরি খুঁজছেন টেইট!

বেশিদিন হয়নি বাংলাদেশের পেস বোলিং কোচ হয়ে এসেছেন অস্ট্রেলিয়ার শন টেইট। তবে এরই মধ্যে খবর বেরিয়েছে, অন্য চাকরি খুঁজছেন তিনি। আবেদন করেছেন ভিন্ন জায়গায় কোচ হওয়ারও। ভারতের সংবাদমাধ্যমে বেরিয়েছে এমন খবর।

ভারতের সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, দেশটির ঘরোয়া ক্রিকেটে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন টেইট। বাংলা রাজ্য দলের কোচ হতে আনুষ্ঠানিকভাবে সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশের পেস বোলিং কোচ।

রাজ্য দলটির প্রধান কোচ হতে আবেদন করেছিলেন টেইট। কেবল আবেদন করেছেন এমনটা নয়। অংশ নিয়েছেন সাক্ষাৎকারেও। শুধু আবেদনই নয়, ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) কর্তৃক গঠিত হাইপ্রোফাইল তিন সদস্যের প্যানেলের সামনে তিনি সাক্ষাৎকারেও অংশ নেন। তার সাক্ষাৎকার নেন অরুণ লাল, দেবাং গান্ধী ও কল্যাণ চৌধুরীর প্যানেল। টেইটকে সেই প্যানেল কোচ হিসেবে নিয়োগ দিতে সুপারিশও করেছিল।

তবে সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বাধীন সিএবি শেষ পর্যন্ত বর্তমান কোচ লক্ষ্মী রতন শুক্লাকেই রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মূলত ধারাবাহিকতা বজায় রাখতেই বুধবার শুক্লার নাম ঘোষণা করা হয়।

শুক্লাকে প্রধান কোচ করা হলেও টেইটকে বাদ দেওয়া হচ্ছে না। সিএবির সূত্র জানিয়েছে, ‘টেইটকে রাজ্যের ফাস্ট বোলিং কোচ হিসেবে নিয়োগ করার একটা বড় সম্ভাবনা এখনও আছে। এই দায়িত্বে থাকলে তিনি বাংলার সব বয়সভিত্তিক দলের পেস বোলারদের নিয়ে কাজ করবেন।’

তবে রয়েছে জটিলতাও। টেইটের মতো নামিদামি কোচকে নিয়োগ দিতে হলে বার্ষিক ২ কোটি রুপি বা তার বেশি হতে পারে। এই বিপুল খরচের কারণেই সিএবি এখন চরম ভাবনায় পড়েছে।

আইএন