Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

অভিষেক ব্যানার্জিকে দেখে চোর-চোর স্লোগান, মারা হলো চড়-ঘুষি

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা মমতা ব্যানার্জির ভাতিজা অভিষেক ব্যানার্জি প্রবল জনরোষের মুখে পড়েছেন। পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুরে তৃণমূল কংগ্রেসের নিহত কর্মী...
Homeকোরবানির ৫১ হাজার টন বর্জ্য অপসারণ করেছে ঢাকার দুই সিটি করপোরেশন

কোরবানির ৫১ হাজার টন বর্জ্য অপসারণ করেছে ঢাকার দুই সিটি করপোরেশন

পবিত্র ঈদুল আজহার তৃতীয় দিন পর্যন্ত ৫১ হাজার টন বর্জ্য অপসারণ করেছে ঢাকার দুই সিটি করপোরেশন। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ৩২ হাজার ৬৬২ টন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ১৮ হাজার ৩৪৪ টন বর্জ্য অপসারণ করেছে। 

ঈদের দিন বৃহস্পতিবার (২৮ মে) থেকে শনিবার (৩০ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত সময়ের মধ্যে এই বর্জ্য অপসারণ করা হয়েছে। 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন থেকে জানানো হয়েছে, ঈদের দিন (২৮ মে) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ১৪ হাজার ৮১৪ টন কোরবানির বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিলে চূড়ান্ত ডাম্পিং করা হয়। ঈদের পরের দিন (২৯ মে) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ৮ হাজার ৯৭৭ টন বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিলে চূড়ান্ত ডাম্পিং করা হয়। আজ শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ৮ হাজার ৮৭১ টন বর্জ্য ডাম্পিং করা হয়েছে।

এতে ঈদের ৩ দিনে মোট ৩২ হাজার ৬৬২ টন বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিলে চূড়ান্ত ডাম্পিং করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

অপরদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশন ঈদের দিন ১ হাজার ৮৮২টি ট্রিপের মাধ্যমে ৮ হাজার ৭৬ দশমিক ৪৮ টন বর্জ্য আমিনবাজার ল্যান্ডফিলে অপসারণ করে। ঈদের পরের দিন ২৯ মে ১ হাজার ৫৮৩টি ট্রিপের মাধ্যমে ৬ হাজার ৭১৪ দশমিক শূন্য ৩ টন এবং ঈদের তৃতীয় দিন আজ শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ৮২৭টি ট্রিপের মাধ্যমে ৩ হাজার ৫৫৩ টন বর্জ্য অপসারণ করেছে। এতে তিন দিনে মোট ১৮ হাজার ৩৪৪ টন কোরবানির বর্জ্য আমিনবাজার ল্যান্ডফিলে অপসারণ করেছে ডিএনসিসি।

jagonews24ছবি: জাগো নিউজ

বর্জ্য অপসারণ কার্যক্রমের সর্বশেষ অগ্রগতি জানাতে শনিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, কোরবানির বর্জ্য অপসারণে নেওয়া ৭২ ঘণ্টার কর্মপরিকল্পনার তৃতীয় দিন পর্যন্ত (শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত) ১৮ হাজার ৩৪৪ টন বর্জ্য ল্যান্ডফিলে অপসারণ করা হয়েছে। এখনো বিভিন্ন স্থানে পশু কোরবানি হচ্ছে। এসব বর্জ্য রাতের মধ্যে এসটিএসে (সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন) এনে ল্যান্ডফিলে অপসারণ করা হবে।

কোরবানির পশুর হাট পরিষ্কারের অগ্রগতি তুলে ধরে তিনি বলেন, চারটি গরুর হাট এরই মধ্যে পরিষ্কার করা হয়েছে। মিরপুরের ইস্টার্ন হাউজিং, সানারপাড় উত্তরখান, ঢাকা পলিটেকনিক এবং ৩০০ ফিট এলাকার যমুনা মাঠের হাট পরিষ্কার করা হয়েছে। বাকি ছয়টি হাটে কাজ চলমান রয়েছে। অল্প সময়ের মধ্যেই সেগুলোও পরিষ্কার করা হবে।

মেট্রোরেল ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো কিছু তথ্যকে ‘ভিত্তিহীন’ দাবি করে প্রশাসক বলেন, বিভিন্নভাবে সরকার ও ডিএনসিসির ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য এআই দিয়ে তৈরি কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়েছে। সেখানে মেট্রোরেলের পাশের গ্রিল ভেঙে যাওয়া বা লিফট অচল করে দেওয়ার কথা বলা হয়েছে। এসব তথ্য সম্পূর্ণ অসত্য।

সংবাদ সম্মেলনে দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের বিষয়ে এক প্রশ্নের উত্তরে প্রশাসক বলেন, আমাদের ৭৫২টি যানবাহন সচল ছিল। কিছু জায়গায় অল্পসংখ্যক যানবাহন বিকল হলেও অন্য স্থান থেকে ব্যবস্থা নিয়ে সেগুলো সচল করা হয়েছে। প্রধানমন্ত্রী যে রাস্তা দিয়ে গিয়েছেন সেখানে কিছু বর্জ্য ছিল। তবে সেটি কোরবানির বর্জ্য নয়, গৃহস্থালি বর্জ্য ছিল। এ কারণে সংশ্লিষ্ট দুই কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। পরবর্তীতে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এমএএস/এমএমকে