Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

অভিষেক ব্যানার্জিকে দেখে চোর-চোর স্লোগান, মারা হলো চড়-ঘুষি

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা মমতা ব্যানার্জির ভাতিজা অভিষেক ব্যানার্জি প্রবল জনরোষের মুখে পড়েছেন। পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুরে তৃণমূল কংগ্রেসের নিহত কর্মী...
Homeপেছনের দরজা দিয়ে বিএনপি কোনো দিন ক্ষমতায় আসেনি: খোকন

পেছনের দরজা দিয়ে বিএনপি কোনো দিন ক্ষমতায় আসেনি: খোকন

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, পেছনের দরজা দিয়ে বিএনপি কোনো দিন ক্ষমতায় আসেনি। সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয়েছে। এটা পরীক্ষিত-প্রমাণিত।

শনিবার (৩০ মে) সন্ধ্যায় নরসিংদী জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।

খায়রুল কবির খোকন বলেন, ‌‘দেশের সংকটময় মুহূর্তে একমাত্র নেতৃত্ব দিয়েছে জিয়া পরিবার। সবশেষ ছাব্বিশের নির্বাচনে দেশের জনগণ তাদের পছন্দের দল ও প্রার্থীকে ভোট দিয়ে মহান সংসদে পাঠিয়েছে। পেছনের দরজা দিয়ে বিএনপি কোনো দিন ক্ষমতায় আসেনি। সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয়েছে। এটা পরীক্ষিত-প্রমাণিত।’

এসময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মনজুর এলাহী, নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার প্রমুখ।

এর আগে বিকেলে চিনিশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আওলাদ হোসেন মোল্লার উদ্যোগে দোয়া মাহফিল, গণভোজ ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

সঞ্জিত সাহা/এসআর/এমএস