Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

চট্টগ্রামে বসতঘরে মিললো ১২ ফুট লম্বা অজগর

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার এক বসতঘর থেকে ১২ ফুট দৈর্ঘ্যের একটি বার্মিজ প্রজাতির অজগর উদ্ধার করা হয়েছে। রোববার (৩১ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চরণদ্বীপ...
Homeসে সত্যিই বিশেষ প্রতিভা – সূর্যবংশিকে নিয়ে শচিন

সে সত্যিই বিশেষ প্রতিভা – সূর্যবংশিকে নিয়ে শচিন

প্রতিনিয়ত চমক দেখিয়ে যাচ্ছেন বৈভব সূর্যবংশি। তার পারফরম্যান্সে মুগ্ধ ভারতের কিংবদন্তি শচিন টেন্ডুলকারও। প্রশংসায় ভাসিয়েছেন তিনি বৈভবকে। আখ্যা দিয়েছেন তাকে ‘সত্যিকারের বিশেষ কিছু’ বলে। একইসঙ্গে সতর্ক করেছেন যে তার স্বাভাবিক প্রতিভার সঙ্গে বেশি হস্তক্ষেপ করা উচিত নয়।

সদ্যসমাপ্ত আইপিএলে বিধ্বংসী পারফরম্যান্স করেছেন সূর্যবংশি। চার-ছক্কার ঝড় তুলে পুরো মৌসুমে তার ব্যাটে এসেছে ৭৭৬ রান। ব্যাটিং করেছেন ২৩৭ স্ট্রাইক রেটে। একাই ৭২ ছক্কা হাঁকিয়ে এক মৌসুমে সর্বোচ্চ ছক্কার নতুন রেকর্ড গড়েছেন। গুঁড়িয়ে দিয়েছেন ক্রিস গেইলের ৫৯ ছক্কার রেকর্ড।

ক্রিকইনফো অনার্সে একুশ শতকে সেরা আন্তর্জাতিক ব্যাটার নির্বাচিত হয়েছেন শচিন টেন্ডুলকার। মুম্বাইয়ে সেই আয়োজনে তিনি বলেন, ‘সবাই এখন সূর্যবংশীকে নিয়ে কথা বলছে, আমি তাকে ব্যাট করতে দেখেছি। এটা ছিল অসাধারণ। সে সত্যিই এক অসাধারণ প্রতিভা। শুধু বল মারার ক্ষমতাই নয়, আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে তার কব্জির ব্যবহার।’

কব্জির ব্যবহার ভালো হলে সহজেই মাঠের চারপাশে খেলা সম্ভব। আর বৈভব ঠিক সেই কাজটাই করছেন। কব্জির ভালো ব্যবহারের প্রশংসা করে শচিন আরও বলেন, ‘মাঠের সব দিকেই শট খেলতে হলে ভালো কব্জির ব্যবহার থাকা জরুরি। সে জোরে বা এলোমেলোভাবে বল মারছে না। বরং সে অন্যদের চেয়ে আগে বলের লাইন ও লেন্থ বুঝে নিচ্ছে এবং খুব সহজেই বল গ্যালারির বাইরে পাঠাতে পারছে।’

তিনি আরও বলেন, তরুণ এই ব্যাটারকে ধাপে ধাপে উন্নতি করতে দিতে হবে এবং টেস্ট ক্রিকেটে তাকে নিয়ে তাড়াহুড়ো করা উচিত নয়। সময়ের সঙ্গে সে বিভিন্ন চ্যালেঞ্জ সামলাতে শিখবে বলেও মন্তব্য করেন তিনি।

শচিনের মতে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সূর্যবংশীর প্রাকৃতিক ব্যাটিং স্টাইল যেন নষ্ট না হয়। অতিরিক্ত নির্দেশনা বা চাপ দিলে তার স্বাভাবিক খেলার ছন্দ নষ্ট হতে পারে।

তিনি বলেন, ‘ভবিষ্যতে সবাই তাকে টেস্ট ক্রিকেটে দেখতে চাইবে, তবে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব নির্বাচকদের ওপর ছেড়ে দেওয়া উচিত। তরুণ প্রতিভাকে চাপ নয়, বরং উৎসাহ ও স্বাধীনতা দেওয়া জরুরি বলেও তিনি জোর দেন।’

আইএন