Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

কেন হাইকোর্টে গেলেন বরুণ ধাওয়ান?

আজকাল শুধু সিনেমার পর্দা, টেলিভিশন বা ম্যাগাজিনেই সীমাবদ্ধ নন তারকারা। ডিজিটাল যুগে সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে মুহূর্তেই ছড়িয়ে পড়ছে তাদের ছবি, ভিডিও ও...
Homeদাঁড়িয়ে থাকা বাসে আরেক বাসের ধাক্কা, নিহত ২

দাঁড়িয়ে থাকা বাসে আরেক বাসের ধাক্কা, নিহত ২

সিলেটের ওসমানীনগরে দাঁড়িয়ে থাকা বাসে আরেক বাসের ধাক্কায় ২ জন নিহত হয়েছেন। রোববার (৩১ মে) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার তাজপুর বাজারের পূর্ব পাশে ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- যাতায়াত পরিবহনের বাসচালক সোহেল (৩০) ও তার সহকারী ইমন (২০)। চালক সোহেল নরসিংদী জেলার সদর উপজেলার শাহী প্রতাপ গ্রামের তাজুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ‘যাতায়াত’ পরিবহনের একটি বাস সড়কের পাশে সিলেটমুখী অবস্থায় দাঁড়িয়ে ছিল। এ সময় একই দিকে যাওয়ার পথে ‘সেন্টমার্টিন সৌহার্দ্য’ পরিবহনের দ্রুতগামী একটি বাস পেছন থেকে এসে দাঁড়িয়ে থাকা বাসটিকে ধাক্কা দেয়। এতে গাড়ি দুটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই যাতায়াত পরিবহনের বাসচালক সোহেল ও সহকারী ইমন মারা যান।

দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে ও স্থানীয় থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, দুর্ঘটনার পরপরই পুলিশ মরদেহ উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আহমেদ জামিল/এনএইচআর/এমএস