Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

অতর্কিত হামলায় সাবেক যুবলীগ নেতা নিহত

বাগেরহাটে অতর্কিত হামলায় ইখলাস গাজী (৫০) নামের সাবেক এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। রোববার (৩১ মে) বেলা ১১টার দিকে রামপাল বাসস্ট্যান্ড এলাকার একটি চায়ের দোকানের...
Homeআম পাড়তে গিয়ে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

আম পাড়তে গিয়ে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। আম পাড়তে গিয়ে তারা পানিতে পড়ে যায় বলে ধারণা স্থানীয়দের।

রোববার (৩১ মে) রাতে উপজেলা সদরের চাকলাহাট ইউনিয়নের কেকুপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো ওই এলাকার মরহুম আইজুল ইসলাম নেন্দর সন্তান আসিফ (১১) ও সাথী আক্তার (৯)

স্থানীয়রা জানান, নিহতদের মা আছিয়া খাতুন পেশায় একজন নারী শ্রমিক। তারা মায়ের কাছেই থাকতো। রোববার সন্ধ্যায় কাজ শেষে বাড়িতে ফিরে তিনি ছেলে-মেয়েকে দেখতে পাননি। পরে পরিবারের সদস্যদের নিয়ে খোঁজাখুঁজি শুরু করেন। রাতে বাড়ির পাশের একটি পুকুরে আসিফের মরদেহ ভেসে থাকতে দেখেন পরিবারের সদস্যরা। পরে স্থানীয় কয়েকজন পুকুরে নেমে আরও খোঁজাখুঁজি করে সাথীর মরদেহ উদ্ধার করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাকলাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, আমাদের ধারণা, পুকুর পাড়ের আম গাছ থেকে আম পাড়তে গিয়ে তারা পানিতে পড়ে যায়।

সফিকুল আলম/এসআর