রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প এলাকায় মাদকবিরোধী যৌথ অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। অভিযানে ১৬ জনকে আটক করা হয়েছে বলে জানা গেছে।
সোমবার (১ জুন) মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) রাকিবুজ্জামান রাকিব বিষয়টি নিশ্চিত করেন।
এদিন বিকেলে জেনেভা ক্যাম্পে যৌথ অভিযান শুরু করে পুলিশ, র্যাব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। ডিএমপির কে৯ ডগ স্কোয়াডও অংশ নেয় অভিযানে। প্রায় চার ঘণ্টা ধরে চলা এই অভিযান শেষ হয় রাত পৌনে ৯টায়। অভিযানকালে ক্যাম্প থেকে মোট ১৬ জনকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে তাদের সংশ্লিষ্ট থানায় পাঠানো হয়।
রাকিবুজ্জামান রাকিব বলেন, অভিযানে মাদক সংশ্লিষ্টতার অভিযোগ ১৬ আটক করে থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
কেআর/এমআরএম

