Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

কারামুক্ত হয়ে নিজ বাসায় আইভী, ধন্যবাদ দিলেন সরকারকে

কারামুক্ত হয়ে নিজ বাসায় ফিরেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। বুধবার (৩ জুন) রাতে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি লাভ...
Homeমিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ওয়াকওয়ে নির্মাণে ব্যয় হবে ১০৯ কোটি টাকা

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ওয়াকওয়ে নির্মাণে ব্যয় হবে ১০৯ কোটি টাকা

জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন প্রকল্পের আওতায় চট্টগ্রামের মিরসরাইয়ে ঘাট ও ওয়াকওয়ে নির্মাণসহ খাল উন্নয়ন ও লাইনিং কাজে ১০৮ কোটি ৯২ লাখ ১৬ হাজার ২৯ টাকা (প্রায় ১০৯ কোটি) ব্যয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার।   

বুধবার (৩ জুন) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক সূত্রে জানা যায়, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) কর্তৃক বাস্তাবায়নাধীন ‘জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন (প্রথম সংশোধিত)’ প্রকল্পের আওতায় চট্টগ্রামের মিরসরাইয়ে ঘাট ও ওয়াকওয়ে নির্মাণসহ খাল উন্নয়ন ও লাইনিং কাজের একটি প্রস্তাব নিয়ে আসে প্রধামন্ত্রীর কার্যালয়। মন্ত্রিসভা কমিটি প্রস্তাবটি পর্যালোচনা করে অনুমোদন দিয়েছে।

প্রকল্পের আওতায় মিরসরাইয়ে ঘাট ও ওয়াকওয়ে নির্মাণসহ খাল উন্নয়ন ও লাইনিং কাজের জন্য ই-জিপি সিস্টেমে দরপত্র আহ্বান করা হলে তিনটি দরপ্রস্তাব জমা পড়ে। তিনটি প্রস্তাবেই কারিগরিভাবে রেসপনিসভ বিবেচিত হয়।

দরপত্রের সব প্রক্রিয়া শেষে টিইসির সুপারিশে রেসপনসিভ সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান ঢাকার আদাবরের মনিকো লিমিটেডকে প্রকল্পটি বাস্তবায়নের কাজ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ১০৮ কোটি ৯২ লাখ ১৬ হাজার ২৯ টাকা।

প্যাকেজের আওতায় চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ৪ দশমিক ৯০ কিলোমিটার খালের উভয়পাশে মোট ৯ দশমিক ৮০ কিলোমিটার স্লোপ প্রটেকশনসহ উভয় পাড়ে চলাচলের রাস্তা ও দুটি ঘাট নির্মাণ করা হবে। 

এমএএস/এমএএইচ/