Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

হবিগঞ্জে ডাম্পট্রাকের ধাক্কায় সিএনজির চালক-যাত্রী নিহত

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে ডাম্পট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালক ও যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় দুইজন গুরুতর আহত হয়েছেন। তাদের আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা...
Homeবিএসটিআইয়ের কার্যক্রম জোরদারের আহ্বান ক্যাবের

বিএসটিআইয়ের কার্যক্রম জোরদারের আহ্বান ক্যাবের

বাজারে নকল ও মানহীন খাদ্য পণ্যের বিপণন বন্ধে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) কার্যক্রম জোরদারের আহ্বান জানিয়েছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।

মঙ্গলবার (৯ জুন) ক্যাবের একটি প্রতিনিধি দল বিএসটিআইয়ের নবনিযুক্ত মহাপরিচালক (সচিব) কাজী ইমদাদুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এ আহ্বান জানায়।

সাক্ষাতকালে ক্যাব নেতারা বলেন, বাজারে নকল, ভেজাল, মানহীন খাদ্য পণ্যের বিপণন বন্ধে বিএসটিআই পরিচালিত মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত), বাজার সার্ভিল্যান্স ও তদারকি প্রয়োজনের তুলনায় অপ্রতুল। বাজারে মোবাইল কোর্টের সংখ্যা বৃদ্ধি, ওজন ও পরিমাপ যন্ত্রের ভ্রাম্যমাণ পরীক্ষণের সংখ্যা বাড়ানোর বিষয়ে ব্যবসায়ী, ভোক্তা ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে নিয়মিত মতবিনিময় ও সচেতনতা সভার সংখ্যা বাড়ানোসহ তৎপরতা জোরদারের আহ্বান জানান তারা।

ক্যাব নেতারা আরও বলেন, মানসম্মত ও নিরাপদ খাদ্য পণ্য নিশ্চিতকরণে জনসচেতনতা বৃদ্ধি, বিভাগীয় ও জেলা পর্যায়ে বাজার মোবাইল কোর্ট পরিচালনা, মনিটরিং ও তদারকি কার্যক্রমে সহযোগিতা বাড়ানো, নকল ও ভেজালবিরোধী উদ্যোগ জোরদারে উভয় প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় হবে।

এ সময় বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবেকুন নাহার, মো. মাহবুবুল ইসলাম, উপ-পরিচালক এস এম আবু সাঈদ, মোহাম্মদ আরাফাত হোসেন সরকার ও মো. মাসুদ আল মামুন উপস্থিত ছিলেন।

ক্যাবের প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের সহ-সভাপতি এস এম নাজের হোসাইন, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আনোয়ার হোসেন, ক্যাব চট্টগ্রামের সদস্য ফয়সল আবদুল্লাহ আদনান, তথ্য কর্মকর্তা আনোয়ার পারভেজ প্রমুখ।

এনএইচ/এমএমকে