Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

অবশেষে মেসিকে নিয়ে স্বস্তির খবর

ফিফা বিশ্বকাপের আগে ইন্টার মিয়ামির শেষ ম্যাচে ৭৩ মিনিটে চোট নিয়ে মাঠ ছাড়েন লিওনেল মেসি। ফিলাডেলফিয়ার বিপক্ষে ১০ গোলের ম্যাচে দুটি অ্যাসিস্ট করলেও শেষ...
Homeঅবশেষে মেসিকে নিয়ে স্বস্তির খবর

অবশেষে মেসিকে নিয়ে স্বস্তির খবর

ফিফা বিশ্বকাপের আগে ইন্টার মিয়ামির শেষ ম্যাচে ৭৩ মিনিটে চোট নিয়ে মাঠ ছাড়েন লিওনেল মেসি। ফিলাডেলফিয়ার বিপক্ষে ১০ গোলের ম্যাচে দুটি অ্যাসিস্ট করলেও শেষ পর্যন্ত ইনজুরি নিয়ে মাঠের বাইরে যান আর্জেন্টাইন কিংবদন্তি।

তিনি মাঠ ছেড়ে ডাগআউটে না বসে সরাসরি চলে যান ড্রেসিংরুমে। এরপরই আর্জেন্টাইন ফুটবলের ভক্ত ও সমর্থকের কপালে চিন্তার ভাঁজ পড়তে শুরু হয়। তবে অবশেষে স্বস্তির খবর মিলেছে মেসিকে নিয়ে।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, মেসির শারীরিক সমস্যাটি গুরুতর কোনো ইনজুরি নয়।

ইন্টার মিয়ামি জানায়, তিনি বাম হ্যামস্ট্রিংয়ে অতিরিক্ত চাপ ও পেশির ক্লান্তিজনিত অস্বস্তিতে ভুগছিলেন। এজন্যই ম্যাচে তাকে সাবধানতাবশত মাঠ থেকে তুলে নেওয়া হয়।

ক্লাবের বিবৃতিতে বলা হয়, ‘প্রাথমিক পরীক্ষায় দেখা গেছে এটি পেশির ক্লান্তি-জনিত চাপ, কোনো গুরুতর ইনজুরি নয়।’

সোমবারের পরীক্ষার পর জানা গেছে, তার অবস্থা আশঙ্কাজনক নয়। যা বিশ্বকাপ শুরুর মাত্র ১৭ দিন আগে আর্জেন্টিনার জন্য বড় স্বস্তির খবর।

আগামী ১ জুন তিনি দলের সঙ্গে যুক্ত হয়ে যুক্তরাষ্ট্রে অনুশীলন শুরু করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে পুরো বিষয়টি তার ফিটনেসের ওপর নির্ভর করবে।

সব মিলিয়ে বিশ্বকাপের আগে মেসির এই আপাত স্বস্তিদায়ক খবর আর্জেন্টিনা শিবিরে নতুন করে আশা জাগিয়েছে।

আইএন