Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img
Homeঅ্যাসেনসিয়াল ড্রাগসের নতুন এমডি আশরাফুজ্জামান

অ্যাসেনসিয়াল ড্রাগসের নতুন এমডি আশরাফুজ্জামান

সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান অ্যাসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন আ. কা. মো. আশরাফুজ্জামান।

বৃহস্পতিবার (২১ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, দ্য কোম্পানি অ্যাক্ট, ১৯৯৪-এর আওতায় মেমোরেন্ডাম অ্যান্ড অ্যাসোসিয়েশন অফ অ্যাসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড-এর ৫৪ (৩) ধারা অনুযায়ী আ. কা. মো. আশরাফুজ্জামান-কে এই নিয়োগ প্রদান করা হয়েছে।

শর্তানুযায়ী, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ হতে আগামী ০১ (এক) বছর মেয়াদে তিনি অ্যাসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক পদে চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করবেন।

এই নিয়োগের অন্যান্য শর্তাবলি চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে এবং জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। 

এসইউজে/জেএইচ