Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

ট্রাস্ট ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি, লাগবে স্নাতক পাস

বেসরকারি আর্থিকপ্রতিষ্ঠান ট্রাস্ট ব্যাংক পিএলসি ‘কাস্টমার সার্ভিস অফিসার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ৬ জুন পর্যন্ত। আগ্রহী...
Homeআজিমপুর সরকারি কলোনির পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

আজিমপুর সরকারি কলোনির পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

রাজধানীর আজিমপুর সরকারি কলোনির পুকুরে ডুবে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (২৫ মে) বিকেলে গোসল করার সময় এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া ছাত্রের নাম মো. জাহেন (১৫)। সে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। তাকে বিকেল ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জাহেনকে হাসপাতালে নিয়ে আসা কলোনির সিকিউরিটি ইনচার্জ আব্দুল কুদ্দুস জানান, বিকেল পৌনে ৩টার দিকে পুকুরে গোসল করার সময় জাহেন ডুবে যায়। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। তাৎক্ষণিকভাবে এই কিশোরের বিস্তারিত পরিচয় জানাতে পারেননি আব্দুল কুদ্দুস।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য জরুরি বিভাগের মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

কেএজেডআইএ/একিউএফ