Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

কোরবানির ১৮ হাজার ৩৪৪ টন বর্জ্য অপসারণের দাবি ডিএনসিসির

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, কোরবানির বর্জ্য অপসারণে নেওয়া ৭২ ঘণ্টার কর্মপরিকল্পনার তৃতীয় দিন পর্যন্ত ১৮ হাজার ৩৪৪...
Homeআর্নে স্লট বরখাস্ত, নতুন কোচও চূড়ান্ত লিভারপুলের!

আর্নে স্লট বরখাস্ত, নতুন কোচও চূড়ান্ত লিভারপুলের!

২০২৫-২৬ মৌসুমে হতাশাজনক পারফরম্যান্সের পর প্রধান কোচ আর্নে স্লটের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে ইংলিশ জায়ান্ট লিভারপুল। ক্লাব এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, স্লট দায়িত্ব ছাড়ছেন এবং নতুন কোচ নিয়োগের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে।

লিভারপুলের বিবৃতিতে বলা হয়, লিভারপুল এফসি নিশ্চিত করছে যে আর্নে স্লট প্রধান কোচের পদ থেকে অবিলম্বে বিদায় নিচ্ছেন। তার উত্তরসূরি নিয়োগের কাজ চলছে। তিনি একটি প্রিমিয়ার লিগ শিরোপা জিতে ক্লাব ছাড়ছেন এবং তার অবদানের জন্য আমরা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।

ক্লাবের মালিকপক্ষের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ২০২৬-২৭ মৌসুমে দলকে আবার সাফল্যের পথে ফেরাতে পরিবর্তন প্রয়োজন ছিল। তারা উল্লেখ করেন, স্লটের অবদান ছিল গুরুত্বপূর্ণ এবং সফল, তবে বর্তমান পরিস্থিতিতে নতুন দিকনির্দেশনার প্রয়োজন দেখা দিয়েছে।

এই মৌসুমে লিভারপুল প্রিমিয়ার লিগে হতাশাজনকভাবে পঞ্চম স্থানে শেষ করে এবং কোনোমতে চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করে। অথচ মৌসুম শুরুর আগে দলটি শিরোপা ধরে রাখার অন্যতম প্রধান দাবিদার হিসেবে বিবেচিত হয়েছিল।

গ্রীষ্মকালীন দলবদলে ক্লাবটি প্রায় ৪৪৬ মিলিয়ন পাউন্ড ব্যয় করে, যা প্রিমিয়ার লিগের ইতিহাসে এক মৌসুমে কোনো ক্লাবের সর্বোচ্চ বিনিয়োগ। দলে যোগ দেন অ্যালেক্সজান্ডার ইসাক, ফ্লোরিয়ান উইর্টস, জেরেমি ফ্রিমপং এবং মাইলস কেরেজেজের মতো তারকারা। তবে ইনজুরি ও ধারাবাহিকতার অভাবে তারা প্রত্যাশা পূরণ করতে পারেননি।

নতুনদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল ছিলেন হুগো একিতিকে। সব প্রতিযোগিতা মিলিয়ে তিনি ১৭ গোল করেছিলেন। কিন্তু এপ্রিল মাসে গুরুতর এসিএল ইনজুরিতে পড়ে মৌসুম শেষ হয়ে যায় তার, সঙ্গে শেষ হয়ে যায় বিশ্বকাপ খেলার সম্ভাবনাও।

এদিকে লিভারপুলের নতুন কোচ হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন আন্দোনি ইরাওলা। বর্তমানে বোর্নমাউথের দায়িত্বে থাকা স্প্যানিশ কোচ তার সফল কাজের মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। তার অধীনে বোর্নমাউথ প্রিমিয়ার লিগে ষষ্ঠ স্থান অর্জন করে, যা আগের মৌসুমের নবম স্থান থেকে উল্লেখযোগ্য উন্নতি।

সবকিছু ঠিক থাকলে, আগামী মৌসুমে অ্যানফিল্ডের ডাগআউটে নতুন যুগের সূচনা করতে পারেন ইরাওলা। তবে ক্লাবের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো নাম ঘোষণা করা হয়নি।

এমএমআর