Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

কোরবানির ১৮ হাজার ৩৪৪ টন বর্জ্য অপসারণের দাবি ডিএনসিসির

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, কোরবানির বর্জ্য অপসারণে নেওয়া ৭২ ঘণ্টার কর্মপরিকল্পনার তৃতীয় দিন পর্যন্ত ১৮ হাজার ৩৪৪...
Homeময়মনসিংহে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

ময়মনসিংহে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

ময়মনসিংহে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে মো. রুবেল (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৩০ মে) বেলা পৌনে ১১টার দিকে নগরের সানকিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুবেল জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার দপরপাড়া এলাকার বাসিন্দা আব্দুল মালেকের ছেলে। ঢাকায় একটি দেয়াল ঘড়ি তৈরির কারখানায় কাজ করতেন তিনি।

পুলিশ জানায়, ঈদুল আজহা উপলক্ষে ছুটি নিয়ে বাড়ির ফিরছিলেন রুবেল। ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটি ময়মনসিংহ নগরের সানকিপাড়া এলাকায় পৌঁছালে ট্রেনের ছাদ থেকে নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ময়মনসিংহ রেলওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। পরে স্বজনদের মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত হয়।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জাগো নিউজকে বলেন, ট্রেনের ছাদ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

হোসাইন সুলভ/এএইচ/এমএস