জামালপুর পৌর শহরে জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ে অভিযান চালিয়ে অধরা (১৯) নামে এক তরুণী হেরোইনসহ আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৬ মে) বিকালে সদর থানার আমলাপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক শরীফ হায়দারের নেতৃত্বে একটি দল মাদক কেনাবেচার সময় হাতেনাতে তাকে আটক করে।
আটক অধরা মেলান্দহ উপজেলার আদ্রা গুজামানিকা এলাকার শাহজাহানের মেয়ে। এসময় পালিয়ে যায় অপর তিন মাদক কারবারি। পালিয়ে যাওয়া নাইম এবং ফাহিম জামালপুর পৌর শহরের ইকবালপুর এলাকার মোহনের ছেলে। আরেক অভিযুক্ত শিহাব ওই এলাকার মোহাম্মদের ছেলে।
পুলিশ জানায়, পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনজন পালিয়ে গেলেও অধরাকে আটক করা হয়েছে। তার কাছে এক গ্রামের মতো হেরোইন পাওয়া গেছে।
জামালপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ বলেন, এ ঘটনায় চারজনকে আসামি করে মাদক মামলা হয়েছে। অধরাকে আদালতে পাঠানো হয়েছে।
হৃদয় আহম্মেদ/এএইচ/এমএস

