Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

চুক্তি লঙ্ঘন করে স্থাপনা নয়, কাতালগঞ্জে হবে সবুজ পার্ক: মেয়র শাহাদাত

চট্টগ্রাম নগরের চকবাজার-মুরাদপুর সড়কের কাতালগঞ্জ এলাকায় সৌন্দর্যবর্ধনের নামে চুক্তি লঙ্ঘন করে কোনো স্থাপনা করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা....
Homeইরানে শপিং কমপ্লেক্সে ভয়াবহ আগুন, ৮ জনের মৃত্যু

ইরানে শপিং কমপ্লেক্সে ভয়াবহ আগুন, ৮ জনের মৃত্যু

ইরানের রাজধানী তেহরান-এর পশ্চিমে আন্দিশেহ শহরের একটি শপিং কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৮ জনের মৃত্যু এবং ৩৬ জন আহত হয়েছেন বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

জানা গেছে, আরঘাভান শপিং সেন্টার-এ মঙ্গলবার আগুন লাগে। ইরানের বিচার বিভাগীয় পত্রিকা ‘মিজান’-এর তথ্য অনুযায়ী, ভবনে দাহ্য ক্ল্যাডিং থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ-সহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, পুরো ভবনটি আগুনে পুড়ে যাচ্ছে।

এদিকে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, এই ঘটনার জন্য দায়ীদের চিহ্নিত করে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ভবনটির নির্মাতাকেও তদন্তের আওতায় আনা হবে বলে জানা গেছে।

সূত্র: আল-জাজিরা

এমএসএম