Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

আসামে বিজেপির হ্যাটট্রিক, বিপুল ব্যবধানে জয়ী মুখ্যমন্ত্রী হিমন্ত

টানা তৃতীয়বারের মতো আসামে বিধানসভা নির্বাচনে জয়ী হলো ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। রাজ্যের ১২৬ আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৭৬টি আসন। জয় ও এগিয়ে...
Homeএবার অনুশীলনে গিয়ে সতীর্থের সঙ্গে বিবাদে জড়ালেন নেইমার

এবার অনুশীলনে গিয়ে সতীর্থের সঙ্গে বিবাদে জড়ালেন নেইমার

কী হলো নেইমারের? বিশ্বকাপ যত এগিয়ে আসছে, ততই অসহিষ্ণু হয়ে উঠছেন ব্রাজিলিয়ান তারকা? কখনো দর্শকের সঙ্গে, কখনো প্রতিপক্ষের সঙ্গে বিবাদে জড়াচ্ছেন তিনি। এবার খোদ সতীর্থের সঙ্গে বিবাধে জড়িয়েছেন নেইমার।

ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস এফসির অনুশীলনে অপ্রত্যাশিত এই ঘটনায় জড়িয়েছেন এই তারকা ফরোয়ার্ড। সতীর্থ রবিনহো জুনিয়রের সঙ্গে অনুশীলনের সময় উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়ান তিনি, যা পরে হাতাহাতির কাছাকাছি পরিস্থিতিতে গড়ায়।

ইএসপিএন ব্রাজিল সূত্রে জানা গেছে, রোববারের ট্রেনিং সেশনে এক পর্যায়ে তরুণ ফরোয়ার্ড রবিনহো জুনিয়র ড্রিবল করে নেইমারকে কাটিয়ে গেলে সেটিকে অসম্মানজনক মনে করেন তিনি। এতে ক্ষুব্ধ হয়ে রবিনহো জুনিয়রকে পা দিয়ে ফেলে দেন।

neymar

এরপর দুজনের মধ্যে তর্কাতর্কি শুরু হয় এবং পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। সতীর্থরা এগিয়ে এসে দুজনকে আলাদা না করলে বড় ধরনের সংঘর্ষও হতে পারত। ঘটনার পর রবিনহো জুনিয়রকে বেশ ভেঙে পড়া অবস্থায় দেখা গেছে বলে জানা যায়।

তবে পরবর্তীতে পরিস্থিতি শান্ত করার উদ্যোগ নেন নেইমার নিজেই। তিনি রবিনহো জুনিয়রকে ফোন করে বিষয়টি মিটিয়ে নেওয়ার চেষ্টা করেন এবং তার পরিবারের কাছেও দুঃখ প্রকাশ করে বার্তা পাঠান।

ক্লাব সূত্র বলছে, দৈনন্দিন অনুশীলনে নেইমার ও রবিনহো জুনিয়রের মধ্যে খুব ভালো সম্পর্ক রয়েছে। তাই এই ঘটনাকে বড় কিছু হিসেবে দেখা হচ্ছে না এবং শিগগিরই দুজনের মধ্যে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, রবিনহোর ছেলে রবিনহো জুনিয়র গত গ্রীষ্মে সান্তোসের মূল দলে জায়গা পান। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে তিনি এখন পর্যন্ত ৮টি ম্যাচ খেলেছেন।

অন্যদিকে নেইমার ও রবিনহো জুনিয়র- দুজনই সান্তোসের সর্বশেষ ম্যাচে মাঠে ছিলেন না। পালমেইরাসের বিপক্ষে ১-১ গোলের ড্র করা ম্যাচে তাদের কাউকেই দেখা যায়নি।

ছোট একটি ভুল বোঝাবুঝি থেকে সৃষ্টি হলেও এই উত্তেজনাপূর্ণ মুহূর্ত দ্রুতই মিটে যাওয়ার পথে। ক্লাবের ভেতরে ইতিবাচক পরিবেশ বজায় রাখতে দুই পক্ষই সমাধানের পথে হাঁটায় স্বস্তি ফিরেছে সান্তোস শিবিরে।

আইএইচএস/