Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img
Homeএবার নেদারল্যান্ডসের বিপক্ষেও হার বাংলাদেশের!

এবার নেদারল্যান্ডসের বিপক্ষেও হার বাংলাদেশের!

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে স্কটল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে টানা দুই ম্যাচ হারলো বাংলাদেশের নারীরা। টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ৮ রানে হেরেছে টাইগ্রেসরা।

এই জয়ের মাধ্যমে ইতিহাস গড়েছে নেদারল্যান্ডস নারী দল। আন্তর্জাতিক ক্রিকেটের কোনো সংস্করণেই এর আগে বাংলাদেশের বিপক্ষে জয় পায়নি তারা। এদিনের জয়ে সেই অপেক্ষার অবসান হলো ডাচদের। অন্যদিকে ত্রিদেশীয় সিরিজে টানা দ্বিতীয় হারে চাপে পড়ে গেল বাংলাদেশ।

এডিনবার্গে সোমবার অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ব্যাট হাতে নেমে শুরু থেকেই ইতিবাচক ক্রিকেট খেলেছে নেদারল্যান্ডস। ওপেনার হেথার সিজারের ফিফটি এবং মধ্যক্রমের কার্যকর ব্যাটিংয়ে নির্ধারিত ওভারে ১৬২ রানের সংগ্রহ দাঁড় করায় ডাচরা।

বাংলাদেশের বোলারদের মধ্যে ফারিহা তৃষ্ণা দুটি উইকেট শিকার করেন। এছাড়া মারুফা আক্তার ও রাবেয়া খান একটি করে উইকেট নেন।

১৬৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে বাংলাদেশ। ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস ২৪ বলে ২২ রান করলেও অন্য ব্যাটাররা বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। একপ্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ব্যক্তিগত ৭৭ রান করে শেষ পর্যন্ত আউট হন তিনি।

শেষ ওভারে জয়ের সমীকরণ কঠিন হয়ে যায় বাংলাদেশের জন্য। শেষ তিন বলে প্রয়োজন ছিল দুটি ছক্কার। ডাচ স্পিনার হেথার সিজারের বিপক্ষে প্রথমে বড় শট খেলতে গিয়ে বাউন্ডারিতে ক্যাচ দেন জ্যোতি। পরের বলেই একই পরিণতি হয় নাহিদা আক্তারের। ফলে ১৫৪ রানেই থামে বাংলাদেশের ইনিংস।

এসকেডি/এসআর