Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

মনিরা শারমিনের প্রার্থিতা নিয়ে রিট, আদেশ আজ

  ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে দায়ের...
Homeএবার হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসে বড়সড় পরিবর্তন আসছে

এবার হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসে বড়সড় পরিবর্তন আসছে

 

ডিজিটাল যোগাযোগের দুনিয়ায় প্রতিদিনই নতুন কিছু যোগ করছে হোয়াটসঅ্যাপ। ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে আরও সহজ ও আকর্ষণীয় করতে একের পর এক আপডেট এনে চলেছে মার্ক জাকারবার্গের এই জনপ্রিয় প্ল্যাটফর্ম। এবার সেই ধারাবাহিকতায় বড় পরিবর্তন আসতে চলেছে হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস ফিচারে যা ব্যবহারকারীদের জন্য হতে পারে এক নতুন স্বস্তির খবর।

বর্তমানে হোয়াটসঅ্যাপে দেওয়া স্ট্যাটাস ২৪ ঘণ্টা পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যায়। ফলে অনেক সময় প্রিয় কোনো ছবি বা মুহূর্ত পরে আর খুঁজে পাওয়া যায় না। এই সীমাবদ্ধতা দূর করতেই হোয়াটসঅ্যাপ আনতে যাচ্ছে নতুন ‘স্ট্যাটাস আর্কাইভ’ ফিচার।

ফিচারের মাধ্যমে স্ট্যাটাস মুছে গেলেও তা অ্যাপের ভেতরে সংরক্ষিত থাকবে, এবং ব্যবহারকারী চাইলে যে কোনো সময় আবার সেটি দেখতে বা ব্যবহার করতে পারবেন। অনেকটা ইনস্টাগ্রামের স্টোরি আর্কাইভ ফিচারের মতোই কাজ করবে এটি।

শুধু স্ট্যাটাসেই নয়, চ্যাটিং অভিজ্ঞতাতেও পরিবর্তনের ছোঁয়া আনছে হোয়াটসঅ্যাপ। খুব শিগগির চালু হতে পারে নতুন ‘চ্যাট বাবল’ ফিচার। এই ফিচারের মাধ্যমে নতুন কোনো মেসেজ এলে স্ক্রিনে বাবল আকারে ভেসে উঠবে প্রেরকের ছবি ও অ্যাপের লোগো।

ব্যবহারকারী চাইলে সেখান থেকেই সরাসরি রিপ্লাই করতে পারবেন, আলাদা করে অ্যাপে ঢোকার প্রয়োজন হবে না। এই সুবিধাটি আগে থেকেই ফেসবুক ম্যাসেঞ্জারে জনপ্রিয়, যেখানে যেকোনো অ্যাপ ব্যবহারের সময়ও মেসেজের উত্তর দেওয়া যায় সহজেই।

কেএসকে