Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img
Homeকালশী বস্তিতে দ্রুত ছড়াচ্ছে আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিস

কালশী বস্তিতে দ্রুত ছড়াচ্ছে আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিস

রাজধানীর মিরপুরের কালশী বস্তিতে লাগা আগুন দ্রুত আশপাশে ছড়িয়ে যাচ্ছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট। তবে ঘটনাস্থলে পানির সংকট রয়েছে। এর ফলে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে।

সোমবার (২৫ মে) রাতে ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে বস্তিতে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। পরে আরও অন্যান্য ইউনিট গিয়ে যুক্ত হয়।

তিনি আরও জানান, আগুন বস্তিতে দ্রুত ছড়িয়ে পড়ছে। ফায়ার সার্ভিস সর্বোচ্চ চেষ্টা করছে তা নিয়ন্ত্রণে নিয়ে আনার জন্য। তবে ঘটনাস্থলে পানির ব্যাপক সংকট রয়েছে। এর ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীদের।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এছাড়া এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

টিটি/একিউএফ