Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img
Homeবাস-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল মা-মেয়ের

বাস-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল মা-মেয়ের

বগুড়ার কাহালুতে যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে মা-মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশাচালক।

সোমবার (২৫ মে) বিকেলে বগুড়া-নওগাঁ মহাসড়কে কাহালু থানার বীরকেদার ইউনিয়নের কাজীপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কাজীপাড়া এলাকার জেনি আক্তার (৩৮) এবং তার মেয়ে তাইফা আয়েশা তনু (২০)। তারা দুপচাঁচিয়ায় চিকিৎসক দেখিয়ে অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন।

বাস-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল মা-মেয়ের

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম মা-মেয়ে নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, বগুড়া থেকে নওগাঁগামী এভার গ্রীন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই জেনি আক্তার ও তার মেয়ে তনুর মৃত্যু হয়।

এ ঘটনায় গুরুতর আহত হন অটোরিকশাচালক শাওন (১৮)। স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

ওসি শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে কাহালু থানার পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এলবি/এসআর/জেআইএম