Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

পল কাপুরসহ মার্কিন শীর্ষ নেতৃত্বের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক

  মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ব্যুরোর সহকারী পররাষ্ট্রমন্ত্রী এস পল কাপুরসহ দেশটির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। মঙ্গলবার...
Homeকিংসের মাঠেই ফাইনাল খেলবে মোহামেডান, তবে...

কিংসের মাঠেই ফাইনাল খেলবে মোহামেডান, তবে…

ফেডারেশন কাপের ফাইনাল জটিলতা অবসানে সোমবার রাতে মোহামেডানের সভাপতি বরকত উল্লাহ বুলুসহ শীর্ষ কর্মকর্তাদের সাথে দেখা করে সব ধরনের নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। তাতেই নাটকীয়ভাবে সমস্যার সমাধান হতে যাচ্ছে। মোহামেডান কিংস অ্যারেনাতেই বসুন্ধরা কিংসের বিপক্ষে ফাইনাল খেলবে।

ফাইনাল ইস্যুতে বাফুফে সভাপতি মঙ্গলবার নির্বাহি কমিটির জরুরি সভা ডেকেছেন। সভার পর ফেডারেশন কাপের ফাইনাল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বাফুফে।

মঙ্গলবার বিকালে হওয়ার কথা ফাইনাল। তবে পূর্ব নির্ধারিত সিডিউল অনুযায়ী ফাইনাল হওয়ার সম্ভবনা নেই। তাই বাফুফের জরুরি সভায় ফাইনাল একদিন পিছিয়ে বুধবার নির্ধারণ হতে পারে। তাতে মোহামেডানের কোনো আপত্তি থাকবে না বলে জানা গেছে।

বসুন্ধরা কিংসের মাঠে খেলতে গিয়ে বেশ কয়েকবার হয়রানির শিকার হয়েছে বলে মোহামেডানের অভিযোগ। এমন কি মোহামেডানের দর্শকদের স্টেডিয়ামে যাওয়ার ক্ষেত্রেও প্রতিবন্ধকতা তৈরি করা হতো বলেও ক্লাবটির অভিযোগ। খেলোয়াড়, কর্মকর্তা ও সমর্থকদের নিরাপত্তা শঙ্কার কারনেই মোহামেডান কিংস অ্যরেনায় খেলবে না বলে চিঠি দিয়েছে।

আরআই/আইএন