Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

যেখানে আজও জীবন্ত অবিসংবাদিত নেতা শেরে বাংলার স্মৃতি

বরিশালের চাখারে এখনও যেন জীবন্ত শেরে বাংলার স্মৃতি। পুরোনো বসতভিটার আঙিনা, ব্যবহৃত আসবাব, দুর্লভ আলোকচিত্র আর ইতিহাসের নীরব সাক্ষ্য বহন করা সংগ্রহশালা দেখতে প্রতিদিনই...
Homeনাহিদের গতিতে সাজঘরে ফজল

নাহিদের গতিতে সাজঘরে ফজল

৪৩৭ রানের বিশাল লক্ষ্যের চাপ নিয়ে চতুর্থ দিন মাঠে নেমেছে পাকিস্তান। জিততে হলে গড়তে হবে বিশ্ব রেকর্ড। কিন্তু চতুর্থ ইনিংসে এমনটা করা সচরাচর কোনো ঘটনা নয়। তবে শুরুটা ইতিবাচকই করেও ধরে রাখতে পারেনি পাকিস্তান। ৬ রান করে সাজঘরে ফিরলেন ওপেনার আব্দুল্লাহ ফজল। দলীয় ২৭ রানে প্রথম উইকেট হারালো সফরকারীরা।

দুই ওপেনার ১০ ওভারের খেলা শেষে বোর্ডে যোগ করেন কোনো উইকেট না হারিয়ে ২৭ রান। কিন্তু নাহিদ রানা এসে গালিতে ক্যাচ আউট করেন ফজলকে। দারুণ ক্যাচ নেন মেহেদি হাসান মিরাজ।

দেখে-শুনেই খেলছিলেন দুই ওপেনার। তবে নাহিদের গতির সামনে টিকতে পারলেন না আব্দুল্লাহ ফজল। আজম ১৭ রানে অপরাজিত আছেন। তার সঙ্গে যোগ দিয়েছেন নতুন ব্যাটার প[আকিস্তা অধিনায়ক শান মাসুদ।

বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত বোলিং করেছেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা। উইকেট পেয়েছেন কেবল নাহিদ।

এর আগে, তৃতীয় দিনের খেলা শেষে দুই ওভারে কোনো রান করতে পারেনি পাকিস্তান। মুশফিকুর রহিমের অনবদ্য সেঞ্চুরিতে পাকিস্তানকে শাসন করে বাংলাদেশ। সবমিলিয়ে অলআউট হওয়ার আগে বাংলাদেশ করে ৩৯০ রান। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ লিড নেয় ৪৩৬ রান। ফলে পাকিস্তানের সামনে লক্ষ্য আসে ৪৩৭ রানের।

আইএন/জেআইএম