Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

উল্টোপথে চলা অটোরিকশার সঙ্গে বাসের সংঘর্ষ, মা-মেয়ে নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা ও মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। সোমবার (১৮ মে) বিকেলে ঢাকা-চট্টগ্রাম...
Homeখিলগাঁওয়ে বহুতল ভবন থেকে পড়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু

খিলগাঁওয়ে বহুতল ভবন থেকে পড়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু

রাজধানীর খিলগাঁও এলাকার একটি বহুতল ভবন থেকে নিচে পড়ে মো. হাবিবুর রহমান (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি ওই ভবনের নিরাপত্তাকর্মী বলে জানা গেছে।

সোমবার (১৮ মে) রাত সাড়ে ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাবিবুরকে হাসপাতালে নিয়ে আসা বাসার মালিক আবু তাহের জানান, সোমবার রাত ১০টার দিকে বাসার ছয়তলার ছাদে যান হাবিবুর। কিছুক্ষণ পর শব্দ পেয়ে বাসার বাইরে গিয়ে দেখা যায় তিনি নিচে পড়ে আছেন। উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে হাবিবুর কীভাবে ছাদ থেকে নিচে পড়ে গেছেন সে বিষয়ে কিছু জানাতে পারেননি বাড়ি মালিক তাহের।

আবু তাহের আরও জানান, নিহত হাবিবুর ময়মনসিংহের গৌরীপুর থানার বীর আহমদপুর গ্রামের মতিউর রহমানের ছেলে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

কাজী আল আমিন/এমএমকে