Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

উল্টোপথে চলা অটোরিকশার সঙ্গে বাসের সংঘর্ষ, মা-মেয়ে নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা ও মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। সোমবার (১৮ মে) বিকেলে ঢাকা-চট্টগ্রাম...
Home১৩ ঘণ্টা পর রাজশাহী থেকে সারাদেশে বাস চলাচল স্বাভাবিক

১৩ ঘণ্টা পর রাজশাহী থেকে সারাদেশে বাস চলাচল স্বাভাবিক

রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি স্থগিত ঘোষণার পর রাজশাহী থেকে আন্তজেলা ও দূরপাল্লার সব ধরনের বাস চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার (১৮ মে) রাত সাড়ে ৯টায় রাজশাহীর জেলা প্রশাসক (ডিসি) কাজী শহিদুল ইসলাম এ ঘোষণা দেন।

সংশ্লিষ্টরা জানান, গত রোববার (১৭ মে) বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশন রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ২১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করে। কমিটিতে রফিকুল ইসলাম পাখিকে সভাপতি ও মমিনুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়।

নির্বাচন ছাড়া নতুন কমিটি দেওয়ায় শ্রমিকদের একাংশ সকাল থেকে আন্দোলন শুরু করেন এবং সব রুটের বাস চলাচল বন্ধ করে দেন। হঠাৎ করে বাস চলাচল বন্ধ হওয়ায় বিভিন্ন রুটের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে শিরোইল বাস টার্মিনালে এসে শ্রমিকদের সঙ্গে কথা বলেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।

তিনি জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফেডারেশন কমিটি স্থগিত করেছে। এ ঘোষণার পর বাস চলাচল স্বাভাবিক হয়।

এর আগে, গত ২৩ এপ্রিল ইউনিয়ন অফিসের নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজশাহীর শিরোইল এলাকায় পরিবহন শ্রমিকদের দুই গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় টার্মিনালের পাশে থাকা বিপুলসংখ্যক দোকানেও ভাঙচুর চালানো হয়। এরই পরিপ্রেক্ষিতে ফেডারেশন সমঝোতার ভিত্তিতে নতুন কমিটি ঘোষণা করে।

এমওএইচএম/এমএমকে