Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img
Homeগাবতলীতে বাস চলাচলে বাইপাস সড়ক উদ্বোধন

গাবতলীতে বাস চলাচলে বাইপাস সড়ক উদ্বোধন

গাবতলী ইন্টারসেকশন থেকে বাস টার্মিনাল পর্যন্ত ডেলিগেটেড বাস চলাচলের জন্য নির্মিত বাইপাস সড়ক উদ্বোধন করা হয়েছে। বাইপাসের পশ্চিম পাশে পরিচ্ছন্নতাকর্মীদের জন্য নির্মিত ১৬তলা আবাসন প্রকল্প উদ্বোধনের সময় এ রাস্তা দিয়ে হেঁটে যাবেন প্রধানমন্ত্রী।

শুক্রবার (২২ মে) বিকেলে এ বাইপাস সড়কের উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, সড়কটি প্রধানমন্ত্রীর উদ্বোধনের কথা থাকলেও ঈদকে সামনে রেখে তার নির্দেশনায় আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। বাইপাসের পশ্চিম পাশে পরিচ্ছন্নতাকর্মীদের জন্য নির্মিত ১৬তলা আবাসন প্রকল্প উদ্বোধনের সময় এ রাস্তা দিয়ে হেঁটে যাবেন প্রধানমন্ত্রী।

প্রশাসক শফিকুল ইসলাম বলেন, টেকনিক্যাল মোড় হয়ে বাংলা কলেজ ইউটার্নের কারণে গাবতলী বাস টার্মিনাল এলাকায় দীর্ঘদিন ধরে তীব্র যানজট সৃষ্টি হয়ে আসছে। এ সমস্যা নিরসনে ট্রাফিক বিভাগের অনুরোধ এবং প্রধানমন্ত্রীর নির্দেশনায় দিন-রাত কাজ করে স্বল্পসময়ে বাইপাস সড়কটি নির্মাণ করেছে ডিএনসিসির প্রকৌশল বিভাগ।

তিনি বলেন, সড়কটি চালু হওয়ায় আন্তঃজেলা বাসগুলো সরাসরি বাইপাস ব্যবহার করে গাবতলী টার্মিনালে যেতে পারবে। এতে যানজট কিছুটা কমবে এবং আসন্ন ঈদযাত্রা আরও স্বস্তিদায়ক হবে।

সাংবাদিকদের এক প্রশ্নে তিনি বলেন, গাবতলী পশুর হাটের কারণে যানজট হবে না। কারণ ট্র্যাফিক ব্যবস্থাপনা বিভাগের সঙ্গে কয়েকবার যৌথ সভার মাধ্যমে পশুর হাট ইজারাদারদের সমন্বয়ে নির্দেশিত শর্তের আলোকেই এবছর কোরবানির পশু ক্রয় বিক্রয় হবে। তারা ছোট ছোট ট্রাকে পশু নামাবে এবং প্রধান সড়কে দাঁড়াবে না।

এমএমএ/এমএএইচ/