Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

খিলগাঁওয়ে বহুতল ভবন থেকে পড়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু

রাজধানীর খিলগাঁও এলাকার একটি বহুতল ভবন থেকে নিচে পড়ে মো. হাবিবুর রহমান (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি ওই ভবনের নিরাপত্তাকর্মী বলে জানা...
Homeগুলশানে মাইক্রোবাসের ওপর গাছের ডাল, ৪ সাংবাদিককে উদ্ধার করলো পুলিশ

গুলশানে মাইক্রোবাসের ওপর গাছের ডাল, ৪ সাংবাদিককে উদ্ধার করলো পুলিশ

রাজধানীর গুলশান এলাকায় তীব্র ঝড়ের মধ্যে মাইক্রোবাসের ওপর গাছের বড় একটি ডাল ভেঙে পড়ে। এতে আটকা পড়েন চার সাংবাদিক ও একজন চালক। পরে ট্রাফিক পুলিশের দ্রুত তৎপরতায় তারা নিরাপদে উদ্ধার হন।

সোমবার (১৮ মে) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে গুলশান-১ চত্বরের দক্ষিণ সিগন্যাল এলাকায় এ ঘটনা ঘটে।

গুলশান ট্রাফিক পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মেহেদী হাসান জানান, ডিউটিরত অবস্থায় আকস্মিক তীব্র ঝড় শুরু হলে একটি মাইক্রোবাসের ওপর বড় আকারের গাছের ডাল ভেঙে পড়ে। এতে গাড়িটি সম্পূর্ণ আটকে যায়। একই সঙ্গে হাইভোল্টেজ বৈদ্যুতিক তার ছিঁড়ে সড়কে পড়ে জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকির সৃষ্টি হয়।

এ সময় দায়িত্বে থাকা ট্রাফিক সদস্য ও সার্জেন্ট ওয়াদুদ দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু করেন। প্রথমে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সংশ্লিষ্ট কর্মীদের খবর দেওয়া হয়। পাশাপাশি বিদ্যুৎ সংযোগের ঝুঁকি মোকাবিলায় ডেসকোকেও অবহিত করা হয়।

পরে অনেক চেষ্টার পর মাইক্রোবাসটির দরজা খুলে ভেতরে আটকে থাকা চার সাংবাদিক ও চালককে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ব্যক্তিরা জানান, তারা দৈনিক দিনকাল পত্রিকার প্রতিনিধি। ঝড় ও চারপাশের পরিস্থিতিতে তারা আতঙ্কিত হয়ে পড়েছিলেন।

উদ্ধার হওয়া সাংবাদিকরা ট্রাফিক পুলিশের তাৎক্ষণিক সহায়তার প্রশংসা করে বলেন, দ্রুত পুলিশ ঘটনাস্থলে না পৌঁছালে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারতো।

এদিকে ঝড়-বৃষ্টির কারণে সড়কের একাধিক লেন ক্ষতিগ্রস্ত ও যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও ডিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং ডেসকোর সহযোগিতায় অল্প সময়ের মধ্যে সড়ক আংশিক সচল করা হয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি পুলিশ কন্ট্রোল রুম ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

টিটি/এমএমকে