Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

হত্যা মামলায় আসাদুজ্জামান নূরের জামিন

নীলফামারীতে হওয়া পৃথক দুটি হত্যা মামলার মধ্যে একটিতে জামিন পেয়েছেন সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। অন্যটিতে তার জামিন আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। জামিন চেয়ে তার...
Homeচট্টগ্রামে ৫০ হাজার ইয়াবাসহ যুবক গ্রেফতার

চট্টগ্রামে ৫০ হাজার ইয়াবাসহ যুবক গ্রেফতার

চট্টগ্রাম নগরের বাকলিয়ায় অভিযান চালিয়ে ৫০ হাজার ইয়াবাসহ আশিকুল ইসলাম (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ মে) ভোরে বাকলিয়ার শহীদ বশরুজ্জামান গোলচত্বর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতার আশিকুল ইসলাম গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর এলাকার বাসিন্দা।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান এ নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর পৌনে ৫টার দিকে আশিকুল ইসলামকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এমআরএএইচ/বিএ