Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img
Homeচবির এ এফ রহমান হল প্রভোস্টের পদত্যাগ

চবির এ এফ রহমান হল প্রভোস্টের পদত্যাগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এ এফ রহমান হলের প্রভোস্ট পদ থেকে পদত্যাগ করেছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তাছলিম উদ্দিন।

মঙ্গলবার (৫ মে) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম তার অব্যাহতি পত্র গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন।

অব্যাহতি পত্রে অধ্যাপক তাছলিম উদ্দিন উল্লেখ করেন, ‘আমি ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছি । বর্তমানে পারিবারিক ব্যস্ততা ও শারীরিক অসুস্থতার কারণে দায়িত্ব যথাযথভাবে পালন করতে অপারগ। অতএব, উক্ত পদ থেকে আমাকে অব্যাহতি প্রদানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করছি।”

অধ্যাপক ড. মোহাম্মদ তাছলিম উদ্দিন বলেন, কিছু শিক্ষার্থী ভিসিকে বলেছে আমি হলে যাই না, অথচ হলে আমি নিয়মিত যাই। আমার বিশ্বাস, সাধারণ শিক্ষার্থীরা এমন অভিযোগ করবে না। এছাড়া এখানে ছাত্র, শিক্ষক ও জাতীয় রাজনীতির প্রভাব রয়েছে। হলের নির্মাণকাজ ও সিদ্ধান্ত গ্রহণে বাধার মুখে পড়ছিলাম। বিভাগের দায়িত্ব, শারীরিক অসুস্থতা ও নানামুখী চাপ বিবেচনায় নিয়েই অব্যাহতি নিয়েছি।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. আল ফোরকানের বক্তব্য নিতে একাধিকবার ফোন করলেও তিনি ফোন ধরেননি।

মোস্তাফিজুর রহমান/এএইচ/এএসএম