Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img
Homeসংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১৩ মে ২০২৬

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১৩ মে ২০২৬

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য…

ধর্মীয় স্থানে মাইক বন্ধে কড়া নির্দেশ পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রীর

পশ্চিমবঙ্গে ধর্মীয় স্থানগুলোতে মাইক বা লাউডস্পিকার ব্যবহারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছেন নতুন সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মাইকের শব্দ যেন কোনোভাবেই নির্ধারিত সীমার বাইরে না যায়, তা নিশ্চিত করতে পুলিশকে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন তিনি।

ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে তুলকালাম

ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার খবর প্রকাশের পর দেশটিতে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে ২২ লাখের বেশি শিক্ষার্থীর জন্য অনুষ্ঠিত নিট ইউজি ২০২৬ নামের পরীক্ষাটি বাতিল করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। জানা গেছে, এই কেলেঙ্কারির শুরু মহারাষ্ট্রের নাসিক থেকে, যেখানে প্রথম প্রশ্নপত্রের ডিজিটাল কপি পাওয়া যায়।

চীনের কাছে কী চান ট্রাম্প?

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে জনঅসন্তোষের কারণে ট্রাম্পের জনপ্রিয়তার হার দ্রুত কমছে ও এ বছরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের আশঙ্কাও বাড়ছে। যেহেতু এই মূল্যবৃদ্ধির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক রয়েছে, তাই যদি বেইজিং তেহরানের ওপর চাপ প্রয়োগে রাজি হয়, তাহলে শি জিনপিংয়ের সঙ্গে আলোচনা কিছুটা সহায়ক হতে পারে।

যুদ্ধের সময় সৌদি আরবও গোপনে ইরানে হামলা করেছিল

যুদ্ধের সময় ইরানের হামলার জবাবে সৌদি আরবও গোপনে অসংখ্যবার পাল্টা হামলা করেছিল বলে দাবি করেছে বার্তা সংস্থা রয়টার্স। এর আগে সংযুক্ত আরব আমিরাত ইরানে বিমান হামলা চালিয়েছিল বলে খবর এসেছিল। গত সোমবার রয়টার্সের এক প্রতিবেদনে দাবি করা হয়েছিল, সংযুক্ত আরব আমিরাত যুদ্ধের সময় গোপনে ইরানে বিমান হামলা চালিয়েছিল।

যুক্তরাষ্ট্রের সামরিক উড়োজাহাজকে ধাওয়া দিলো অস্ট্রিয়ার যুদ্ধবিমান

অনুমতি ছাড়াই অস্ট্রিয়ার আকাশসীমায় প্রবেশ করায় টানা দুই দিনে দুইবার যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর দুটি সামরিক উড়োজাহাজকে ধাওয়া দেওয়া হয়েছে। মঙ্গলবার (১২ মে) দেশটির গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কেন বারবার মহামারি রূপে ফিরে আসে ‘নীরব ঘাতক’ হাম?

একসময় বিশ্বের সবচেয়ে ভয়ংকর সংক্রামক রোগগুলোর একটি ছিল হাম। টিকা আবিষ্কারের আগে প্রতি দুই থেকে তিন বছর পরপর এই রোগ মহামারি আকারে ছড়িয়ে পড়ত। আর তাতে বছরে গড়ে ২৬ লাখ মানুষের মৃত্যু হতো। এখনো বিশ্বজুড়ে টিকাদান কর্মসূচি দুর্বল হয়ে পড়লে রোগটি দ্রুত ফিরে আসে এবং হাজারও মানুষের প্রাণ নেয়।

তেল সংকটে গাড়িবহর ছোট করলেন মোদী, চলছেন মাত্র ২ গাড়ি নিয়ে

জ্বালানি সংকটের ফলে নিজের গাড়িবহরের আকার উল্লেখযোগ্যভাবে কমিয়ে এনেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন সিদ্ধান্তের পর দিল্লিতে তাকে মাত্র দুই গাড়ির বহর নিয়ে চলাচল করতে দেখা গেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও-ও ভাইরাল হয়েছে।

ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণ-নির্যাতন, বাদ পড়েনি শিশুরাও

ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে গাজায় গণহত্যা এবং পশ্চিম তীরে জমি দখল করে অবৈধ বসতি স্থাপণের বহু অভিযোগ রয়েছে। তবে, এবার ফিলিস্তিনি বন্দিদের ধর্ষণ এবং যৌন নির্যাতনের অভিযোগ নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস।

যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হচ্ছে ভেনেজুয়েলা? ট্রাম্পের পোস্টে বিতর্ক

মঙ্গলবার (১২ মে) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ ভেনেজুয়েলার একটি মানচিত্র পোস্ট করেন ট্রাম্প, যেখানে দেশটির ভেতরে যুক্তরাষ্ট্রের পতাকা এবং নিচে ‘৫১তম অঙ্গরাজ্য’ লেখা ছিল।

আশ্রয়প্রার্থীদের জন্য চিরতরে বন্ধ আমেরিকার দরজা?

‘আমাদের সীমান্ত এখন ইতিহাসের সবচেয়ে সুরক্ষিত,’ গত ৫ মে অ্যারিজোনার ফিনিক্সে বর্ডার সিকিউরিটি এক্সপোতে দাঁড়িয়ে যখন দম্ভোক্তিটি করেন টম হোম্যান, তখন করতালিতে ফেটে পড়ে পুরো হলরুম। ডোনাল্ড ট্রাম্পের সীমান্ত তদারকিতে নিয়োজিত এই কর্মকর্তার খুশির কারণ স্পষ্ট—যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত দিয়ে অভিবাসীদের প্রবেশ প্রায় অসম্ভব করে তুলেছে ট্রাম্প প্রশাসন।

এসএএইচ